রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামের উপসর্গে দেশে আরও ৪ জনের মৃত্যু কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত, আহত ৪ কিশোরগঞ্জ-ভৈরব সড়কে সিএনজি-কভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ৫ সোনালি আঁশ ঘিরে নতুন আশার আলো; হোসেনপুরে পাটের ভালো ফলন ও বাজারদরে কৃষকের স্বস্তি তাড়াইলে নজরুল বর্ষ পালনে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা নওগাঁয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের   প্রয়াণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড

কিশোরগঞ্জে ৪ বছরের এক শিশু ধর্ষণের শিকার, আসামী গ্রেফতার

মো: আল-আমীন
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০
  • ৪১২ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ জেলা সদরের চৌদ্দশত ইউনিয়নের জালুয়াপাড়া গ্রামে ৪ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। ঘটনার পরপরই পুলিশ আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

 

বুধবার (১২ আগস্ট) এ ঘটনার পরে ধর্ষক এংরাজ (১৫) পালিয়ে গেলেও কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর সিদ্দিক বিশেষ অভিযান চালিকে তাকে গ্রেফতার করে। ধর্ষক এংরাজ চৌদ্দশত ইউনিয়নের জালুয়াপাড়া গ্রামের আব্দুল জব্বারের পুত্র। ধর্ষণের শিকার শিশুটি বর্তমানে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

তথ্য সূত্রে জানা যায়, শিশুটি তার বাড়ির পাশে একটি পরিত্যক্ত ইট ভাটার সামনে খেলছিলো। তখন এংরাজ শিশুটিকে একা পেয়ে মজা দেয়ার কথা বলে আড়ালে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করে। শিশুটির বাবা বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করলে এংরাজকে গ্রেফতারের জন্য বিশেষ অভিযানে নামে পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় রাত ১২.৩০ টার দিকে ধর্ষক এংরাজকে গ্রেফতার করে পুলিশ।

 

কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোঃ আবু বকর সিদ্দিক জানান, এ ব্যাপারে শিশুটির পিতা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। ঘটনাটি শোনার পরপরই বিশেষ অভিযান পরিচালনা করে অল্প সময়ের মধ্যেই এংরাজকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com