বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রে স্কুল খুলতেই ১ লাখ পড়ুয়া করোনা আক্রান্ত, প্রশ্নের মুখে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০
  • ৩৩৪ বার পড়া হয়েছে

করোনা পরিস্থিতি মোকাবিলায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আগেই গাফিলতির অভিযোগ উঠেছিল। এদিকে সংক্রমণের গ্রাফ যখন বাড়ছে, ঠিক তখনই স্কুল খুলে দিয়েছিল মার্কিন প্রশাসন। আর তারই মাশুল গুণতে হচ্ছে আমেরিকার খুদে সদস্যদের। সরকারি হিসেব বলছে, জুলাইয়ের মাঝামাঝি স্কুল চালু হওয়ার দু’সপ্তাহের মধ্যেই করোনা আক্রান্ত হয়েছে ১ লক্ষ খুদে পড়ুয়া। এই পরিসংখ্যান সামনে আসতেই প্রশ্নের মুখে ভারতে স্কুল খোলার তোরজোড়।

সম্প্রতি আমেরিকান অ্যাকাডেমি অব পেডিয়াট্রিক্স একটি রিপোর্ট প্রকাশ করেছে। রিপোর্টে বলা হয়েছে, স্কুল চালুর পর মাত্র দু-সপ্তাহের মধ্যে প্রায় এক লক্ষ খুদে পড়ুয়ারা করোনা আক্রান্ত হয়েছে। তার মধ্যে জুলাইয়ের শেষ দু-সপ্তাহের মধ্যে এই ৯৭ হাজার শিশুপড়ুয়ার করোনা সংক্রমণ ধরা পড়েছে। স্কুলে যাতায়াতের পথেই যে সংক্রমণ, রিপোর্টে তা উল্লেখ করা হয়েছে। রিপোর্ট আরও দাবি করা হয়, জুলাইয়ের ওই দু-সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে কমপক্ষে ২৫ শিশুর মৃত্যু হয়েছে। শিশুদের মধ্যে করোনা ভাইরাস প্রকোপ কম বলে যে দাবি এতদিন করা হচ্ছিল, আমেরিকান অ্যাকাডেমি অফ পেডিয়াট্রিক্সের সমীক্ষা রিপোর্ট তা নস্যাত্‍‌ করে দেয়।

 

রিপোর্ট প্রকাশ্যে আসতেই ট্রাম্প প্রশাসনের স্কুল খোলার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্কুল চালুর প্রথম দু’সপ্তাহের মধ্যেই যদি এক লক্ষ শিশু আক্রান্ত হয়, তাহলে স্কুল খোলা থাকলে সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে, তা নিয়ে আশঙ্কা থেকেই যাচ্ছে। যদিও স্কুল বন্ধ করা হবে কিনা তা নিয়ে ট্রাম্প প্রশাসন কোনও মন্তব্য করেনি। তবে বাড়তে থাকা সংক্রমণের জেরে অভিভাবকরা যে তাদের বাচ্চাদের আর এখন স্কুল পাঠাবেন না, তা কার্যত নিশ্চিত।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com