শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার এলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন রোনালদো

কিশোরগঞ্জে জাতির পিতার ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

তোফায়েল আহমেদ
  • আপডেট সময় শনিবার, ১৫ আগস্ট, ২০২০
  • ৩৬১ বার পড়া হয়েছে

সামাজিক দুরত্ব বজায় রেখে কিশোরগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। আজ শনিবার সকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে জাতির পিতার প্রতিকৃতিতে জেলার সর্বস্তরের মানুষ হৃদয় নিংড়ানো শ্রদ্ধা নিবেদন করেন।

 

প্রথমে জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী শ্রদ্ধা নিবেদন করেন। পরে পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক এম এ আফজল শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, ছাত্রলীগ ও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসহ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন। স্বাধীনতার মহানায়কের প্রতি শ্রদ্ধা জানাতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ছাড়াও বঙ্গবন্ধুর সাধারণ অনুসারীরা কালো ব্যাজ ধারণ করেন। ভোর থেকেই আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীরা এবং সর্বস্তরের মানুষ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনের রাস্তায় সমবেত হতে থাকে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com