সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

চিরতরে গ্যাস্ট্রিক থেকে মুক্তি মিলবে এই উপায়ে

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১৭ আগস্ট, ২০২০
  • ৪১৩ বার পড়া হয়েছে

আজকাল ছোট বড় সবাই গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগে থাকে! তৈলাক্ত ও ভারী খাবারই মূলত গ্যাস্ট্রিকের জন্য দায়ী। এছাড়াও অনিয়মতান্ত্রিক জীবন যাপনের প্রভাবেও গ্যাস্ট্রিকের সমস্যা বাড়তে থাকে।

আর গ্যাস্ট্রিকের সমস্যা থেকে বাঁচতে মুঠো মুঠো ট্যাবলেটেই ভরসা। এতে ক্ষতির সম্মুখীন হচ্ছে লিভার। স্কলার জার্নাল অব অ্যাপ্লাইড মেডিকেল স্টাডিজের এক প্রতিবেদন অনুসারে, ভারতে তিন জনের মধ্যে একজন গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন। গ্যাস্ট্রিকের কারণে শুধু বুক জ্বালা পোড়া নয় পাশাপাশি বমি, মাথা ব্যথা, বিষন্নতা, বুকে ব্যথা, অস্বস্তিভাব ইত্যাদি হয়ে থাকে। এবার তবে জেনে নিন ঘরোয়া উপায়ে কীভাবে চিরতরে গ্যাস্ট্রিক দূর করবেন-

১. ডাবের পানি গ্যাস্ট্রিকের সমস্যা অনেকাংশেই দূর করতে সাহায্য করে। এতে রয়েছে ফাইবার, যা হজমশক্তি বাড়ায় এবং পাশাপাশি অ্যাসিডিটি কমায়। এছাড়াও বুক জ্বালা পোড়া ও পেটে ব্যথা কমাতে ডাবের পানি অত্যন্ত কার্যকরী।

২. আদায় রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদানসমূহ। এগুলো ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করতে সক্ষম। এজন্য গ্যাস্ট্রিকের সমস্যা যখন জেরবার, তখন আদায় রাখুন ভরসা। এক্ষেত্রে কিছুটা আদা চিবিয়ে রস খেতে পারেন। অন্যথায় এটি পানিতে পাঁচ মিনিট ফুটিয়ে চায়ের মত পান করুন। নিমিষেই গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি মিলবে।

৩. ভারতীয় চিকিৎসক রুপালি দত্ত বলেন, গ্যাস্ট্রিক থেকে মুক্তি দেয় কাঁচা পেঁপে। এজন্য পেঁপের জুস বানিয়ে বা ফালি করে কেটে সামান্য লেবু মিশিয়ে খেতে হবে।

৪. যারা প্রতিনিয়ত গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন, হাতের কাছে বেকিং সোডা রাখুন। এটি অ্যান্টাসিডের ন্যায় কাজ করে। পেটে জমে থাকা অ্যাসিডের পরিমাণ মুহূর্তেই দূর করে বেকিং সোডা। এজন্য এক চা চামচ বেকিং সোডা পানির সঙ্গে ভালো করে মিশিয়ে পানি করুন।

৫. আলসারের সমস্যায় বাঁধাকপির জুড়ি মেলা ভার। কারণ এতে রয়েছে ভিটামিন ইউ। নিয়মিত বাঁধাকপি খেলে কিছুদিনের মধ্যেই এতে থাকা ভিটামিন ইউ এর প্রভাবে পেটের যাবতীয় সমস্যার সমাধান হয়। এটি জুস হিসেবে পান করুন প্রতিদিন। স্বাদ বাড়াতে বাঁধাকপির সঙ্গে গাজরও মিশিয়ে নিতে পারেন।

 

এই উপায়গুলো মেনে চললে গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। এর পাশাপাশি খাবারে অনিয়ম ও ভাজা পোড়া জাতীয় খাবার খাওয়া বন্ধ করতে হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com