কিশোরগঞ্জে ইয়াবা’সহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প। এসময় তার কাছ থেকে ১৮৬ পিস ইয়াবা ও ১টি মোবাইল সেট উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি মাদক ব্যবসায়ী চক্র মাদকদ্রব্য সংগ্রহ করে কিশোরগঞ্জ’সহ আশেপাশের জেলাগুলোতে পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছে। উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত মাদক ব্যবসায়ী চক্রের উপর র্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়।
সেই প্রেক্ষিতে আজ দুপুরে (১৮ আগষ্ট) জেলা সদরের রশিদাবাদ ইউনিয়নের লতিফপুর বাজার এলাকা হতে মাদক ব্যবসায়ী মোঃ রাজীব মিয়া (২৫), পিতা- মোঃ আঃ কাইয়ূম, সাং- শ্রীমন্তপুর, ইউপি- রশিদাবাদ, থানা ও জেলা-কিশোরগঞ্জ’কে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল ১৮৬ পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি মোবাইল সেট’সহ গ্রেফতার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে ধৃত আসামীদ্বয় জানায় যে, দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে।
মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। উক্ত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার সদর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।