সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১৫৯৮ বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী ‘হুতিদের ঠেকাতে’ সৌদি জোটে, ইরানকে আক্রমণ করতে নয় জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২৮৫ কোটি ডলার, যা গত আট বছরে সর্বোচ্চ কটিয়াদীতে তিতাসের আন্তঃজেলা গ্যাস সঞ্চালন পাইপে ছিদ্র, দুই মাস ধরে বের হচ্ছে গ্যাস; অবৈধ সংযোগ চেষ্টার অভিযোগ নওগাঁয় সরকারি গম বিক্রি করে নিম্নমানের আটা সরবরাহের অভিযোগ ডিলারের বিরুদ্ধে নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ব্রড শৃঙ্গে তুষারধসে ১০ পর্বতারোহীর মৃত্যু ২৯ অক্টোবর প্রাথমিকে যোগ দেবেন ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষক

১৮ সেপ্টেম্বর করোনা পরীক্ষা করা হবে টাইগারদের

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৯ আগস্ট, ২০২০
  • ৩১৩ বার পড়া হয়েছে

আসন্ন শ্রীলংকা সফরের জন্য ক্যাম্প শুরুর আগে আগামী ১৮ সেপ্টেম্বর করোনা পরীক্ষা করা হবে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়দের।

শ্রীলংকা সফরকে সামনে রেখে গতকাল (১৮ আগস্ট) নির্বাচকদের সাথে বৈঠকে বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। বৈঠক শেষে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের এমটাই জানিয়েছেন তিনি।

আকরাম খান জানান, খেলোয়াড়দের স্বাস্থ্য-সুরক্ষা নিয়ে বেশ সর্তক শ্রীলংকা ক্রিকেট বোর্ড। তাই ২১ সেপ্টেম্বর থেকে ক্যাম্প শুরুর আগে ১৮ সেপ্টেম্বর ক্রিকেটারদের একবার করোনা পরীক্ষা করানো হবে। এরপর ক্যাম্প শুরুর দিন এবং শ্রীলংকা যাবার আগেও খেলোয়াড়দের করোনা পরীক্ষা করানো হবে। এরপর লংকায় গিয়েও কয়েক ধাপে করোনা পরীক্ষা করানো হবে তামিম-মুশফিকদের।

আকরাম বলেন, শ্রীলংকা ক্রিকেট বোর্ড করোনা নিয়ে খুব সতর্ক। এ জন্য আমরাও আগে পরীক্ষা করাচ্ছি। সেখানে কোয়ারেন্টাইনে থাকতে হবে এবং বার-বার পরীক্ষা করানো হবে। আগামী ১৮ সেপ্টেম্বর ক্রিকেটারদের বাড়িতে গিয়ে কোভিড পরীক্ষা করা হবে। ২১ তারিখ ক্যাম্প শুরুর আগে এবং শ্রীলংকা যাওয়ার আগে আরও দু’বার করোনা পরীক্ষা হবে। আবার শ্রীলংকা গিয়েও করোনা পরীক্ষা করা হবে। শ্রীলংকা বোর্ডও বার-বার করোনা টেস্ট করাবে।

গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলো বাংলাদেশ। এরপর ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ড শেষে করোনার কারনে দেশে ক্রিকেটীয় কার্যক্রম বন্ধ হয়ে যায়।

করোনার কারণে বেশ কিছু সিরিজও স্থগিত হয়ে যায় বাংলাদেশের। গত এপ্রিলে তৃতীয় পর্যায়ের পাকিস্তান সফর, মে মাসে আয়ারল্যান্ড, জুলাইয়ে শ্রীলংকা সফর, জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ, চলমান মাসে নিউ জিল্যান্ড দলের বাংলাদেশ সফর স্থগিত হয়।

 

তবে সব কিছু ঠিক-ঠাক থাকলে আগামী সেপ্টেম্বরে শ্রীলংকা সফর দিয়ে ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। ২৪ অক্টোবর থেকে প্রথম টেস্ট শুরুর কথা রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com