আজ কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার হাওর এলাকার প্রত্যান্ত ইউনিয়ন সুতারপারার জামে মসজিদ ও ঈদগাহ মাঠে বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়েছে। এসময় এপেক্স ক্লাবের বৃক্ষরোপন অভিযান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সেক্রেটারি সুমন মিয়া ও এলাকাবাসী।
এছাড়া এপেক্স ক্লাব অব কিশোরগঞ্জের প্রেসিডেন্ট এপেক্সিয়ান শাকির আলম, পাস্ট প্রেসিডেন্ট এপেক্সিয়ান মহিউদ্দিন আহমেদ পলাশ, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান আনিসুর রহমান, সেক্রেটারি এপেক্সিয়ান রুহুল আমিন, সার্ভিস ডাইরেক্টর এপেক্সিয়ান রাশেদুল হক রবিন, ট্রেজারার এপেক্সিয়ান ডাঃ মোঃ সালাহউদ্দীন সহ অন্যান্য এপেক্সিয়ানগন উপস্থিত ছিলেন।