রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

হোসেনপুরে আন্তঃ জেলার ৪ অপহরণকারী আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার

সঞ্জিত চন্দ্র শীল
  • আপডেট সময় শনিবার, ২২ আগস্ট, ২০২০
  • ৩৯৩ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের হোসেনপুরে ডাক্তার সেজে করোনার ভ্যাকসিন দেওয়ার কথা বলে ফিল্মি কায়দায় চাচা ভাতিজি অপহরণের ১ দিন পর আন্তঃজেলা অপহরণ চক্রের ৪ সদস্যকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে হোসেনপুর থানা পুলিশ। গ্রেফতাকৃতরা হলো ঃ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মোঃ বছির আহম্মেদ (৪৫), মোঃ সাহেদ ভূইয়া (৩৫), মোঃ রাজন মিয়া (৩৩), আরিফ মাহম্মদ (৩৭)। এ সময় অপহরণ কাজে ব্যবহৃত একটি বিদেশী পিস্তল,এম্বুল্যেন্স, মোটর সাইকেল, ও দেশীয় অস্ত্র তাদের কাছ থেকে উদ্ধার করা হয়।

 

জানাযায়, গত বৃহস্পতিবার (২০ আগষ্ট) রাতে হোসেনপুর উপজেলার নগর আড়াইবাড়িয়া গ্রামে মোঃ দীন ইসলামের বাড়িতে ডাক্তার সেজে করোনার ভ্যাকসিন দেওয়ার কথা বলে ফিল্মি কায়দায় এম্বুল্যেন্স ব্যবহার করে মোছাঃ রিয়া আক্তার (১১) ও মোঃ মফিজ মিয়া (৪০) দুই চাচা-ভাতিজিকে অপহরণকারীরা অপহরন করে নিয়ে গিয়ে মোবাইল ফোনে মুক্তিপন দাবি করেন। এ ঘটনায় হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোনাহর আলীর নেতৃত্বে হোসেনপুর থানা পুলিশ ও এডভ্যান্স টিমের সহায়তায় মোবাইল ট্রকিংয়ের সুত্রধরে অপহরণকৃত চাচা-ভাতিজিকে উদ্ধার করতে সক্ষম হয়। পরে: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাড়াষি অভিযান চালিয়ে আন্তঃজেলা অপহরণ চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে অপহরণকাজে ব্যবহৃত বিদেশী পিস্তল, ২টি ধারালো ছুরি, এম্বুল্যেন্স ও মোটর সাইকেল উদ্ধার করা হয়।

 

এ ব্যাপারে হোসেনপুর থানার অফিসার ইনর্চাজ শেখ মোঃ মোস্তাফিজুর রহমান জানান, হোসেনপুর থানা পুলিশের চৌকুস দল ও এডভ্যান্স টিম অপহরণের পরপরই ভিকটিদের উদ্ধারে অভিযান চালায়। অক্ষত অবস্থায় ভিকটিমদের উদ্ধার করতে সক্ষম হই। পাশাপাশি অপহরণের ১ দিন পরই আন্তঃজেলা অপহরণ চক্রের ৪ সদস্যকে অপহরণকাজে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com