শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান

এখনও চূড়ান্ত হয়নি আইপিএলের সূচি!

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০
  • ৩৫৪ বার পড়া হয়েছে

নানা চড়াই উৎরাই পেরিয়ে মাঠে গড়াচ্ছে এবারের আইপিএল আসর। তবে ভারতে নয়, দুবাইতে। করোনাভাইরাসের কারণে এবারের আসরের ভেন্যু পরিবর্তন করতে হয়েছে। কিন্তু করোনা সতর্কতার কারণে টুর্নামেন্টের সূচি নিয়ে চিন্তায় পড়ে গেছে আইপিএল আয়োজকরা।

 

খসড়া সূচি অনুযায়ী, আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হবে আইপিএলের ১৩তম আসর। মোট ৬০টি ম্যাচ হবে পুরো টুর্নামেন্টে। কিন্তু কবে কার বিপক্ষে কার ম্যাচ, সেই বিস্তারিত সূচি এখনও ঠিক করতে পারেনি আইপিএল গভর্নিং কাউন্সিল।

টুর্নামেন্টে অংশ নেয়ার জন্য এরই মধ্যে অংশগ্রহণকারী দলগুলো পৌঁছে গেছে আমিরাতে। ২০ আগস্টের মধ্যে জানিয়ে দেয়ার কথা থাকলেও এখনো টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি জানানো হয়নি ফ্র্যাঞ্জাইজিগুলোকে। এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও সঠিক কোনো তথ্য জানাতে পারেনি দায়িত্বে থাকা কর্তাব্যক্তিরা।

 

তবে এর পেছনেও নাকি দায় করোনাভাইরাসের। কেননা করোনা সতর্কতার কারণে আমিরাতে এখনও রয়েছে ভ্রমণজনিত বিধিনিষেধ। সেসব মাথায় রেখেই সূচি প্রস্তুত করতে হচ্ছে আইপিএল আয়োজকদের। যে কারণে সপ্তাহ পেরিয়ে গেলেও তৈরি হয়নি আইপিএলের সূচি।

 

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী এবারের আইপিএলের গ্রুপপর্বের ৫৬ ম্যাচের মধ্যে ২১টি আবুধাবি, ২১টি দুবাই ও ১৪টি শারজায় করার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়েছে। আর প্লে-অফের ম্যাচগুলো আবুধাবি ও দুবাইতে করার কথা চিন্তা করা হয়েছে।

এবারের টুর্নামেন্টের পর্দা নামবে ১০ নভেম্বর।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com