শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান

৯৩০ কোটি টাকার মালিক ধোনি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৬৯ বার পড়া হয়েছে

২০২০-র মার্চ পর্যন্ত হিসাব অনুযায়ী যাঁর সম্পত্তির পরিমাণ আনুমানিক ৮০০ কোটি রুপি, যার বাংলাদেশি টাকায় মূল্যমান প্রায় সাড়ে ৯৩০ কোটি টাকা। বাজারে তাঁরই কিনা দেনা রয়েছে ১৮০০ রুপি! হাস্যকর মনে হলেও এটাই সত্যি। তবে আক্ষরিক অর্থে বাজারে নয়, মহেন্দ্র সিং ধোনির কাছে থেকে এই অল্প পরিমাণ অর্থ পাওনা রয়েছে ঝাড়খণ্ড স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের।

গত রবিবার অনলাইন জেনারেল মিটিংয়ের সময় ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থা ২০১৯-২০’র যে অ্যানুয়াল রিপোর্ট প্রকাশ করেছে, তাতে উল্লেখ করা রয়েছে ধোনির কাছ থেকে এই পাওনা অর্থের কথা। আসলে আজীবন সদস্যপদের জন্য ধোনি ১০ হাজার টাকা দিয়েছিলেন ক্রিকেট সংস্থাকে, তাঁর ১৮ শতাংশ জিএসটি বাবদ ১৮০০ টাকা এখনও পাওয়া যাবে তারকা ক্রিকেটারের কাছ থেকে।

জেএসসিএ সেক্রেটারি সঞ্জয় সাহায় দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, তাঁরা ইতিমধ্যেই ধোনির সঙ্গে কথা বলেছেন জিএসটি বাবদ অর্থ বাকি থাকার প্রসঙ্গে। তিনি বলেন, ‘এটা আসলে (বাকি অর্থ) লাইফ মেম্বারশিপের জিএসটি। এই নিয়ে ধোনির সঙ্গে আমাদের কথা হয়েছে।’

ধোনিকে অ্যাসোসিয়েশনের আজীবন সদস্যপদ দেওয়ার প্রস্তাব উত্থাপিত হয় গতবছর সেপ্টেম্বরে। পরের মাসেই বার্ষিক সাধারণ সভায় প্রস্তাব অনুমোদিত হয়। গত জুলাইয়ে ধোনি জেএসসিএর লাইফ মেম্বার হন। তাঁর জন্মদিনের ২ দিন আগেই ধোনিকে লাইফ মেম্বারশিপ প্রদান করে ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থা। হিন্দুস্তান টাইমস

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com