রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামের উপসর্গে দেশে আরও ৪ জনের মৃত্যু কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত, আহত ৪ কিশোরগঞ্জ-ভৈরব সড়কে সিএনজি-কভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ৫ সোনালি আঁশ ঘিরে নতুন আশার আলো; হোসেনপুরে পাটের ভালো ফলন ও বাজারদরে কৃষকের স্বস্তি তাড়াইলে নজরুল বর্ষ পালনে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা নওগাঁয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের   প্রয়াণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড

কে এই টিকেট কালো বাজারী সজীব কুমার দাস?

মো: আল-আমীন
  • আপডেট সময় রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৬১২ বার পড়া হয়েছে

গতকাল (৫ সেপ্টেম্বর) শনিবার কিশোরগঞ্জ র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের অভিযানে আটক হওয়া সজীব কুমার দাস (৫৮) প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেলের টিকিট কালো বাজারীর সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। অভিযানের সময় তার কাছ থেকে ৭৯ টি টিকিট উদ্ধার করা হয়।

সজীব কুমার দাসের পিতার নাম নক্ষত্র দাস (মৃত)। সে কিশোরগঞ্জ পৌর শহরের পশ্চিম তারাপাশার বাসিন্দা। র‌্যাব জানতে পারে একটি কালো বাজারী চক্র কিশোরগঞ্জ সদর থানাধীন রেলওয়ে ষ্টেশন এলাকায় ট্রেনের টিকিট অনলাইন ও কাউন্টার থেকে অগ্রিম ক্রয় করে অবৈধভাবে নিজেদের কাছে মজুদ করে রাখে ও পরবর্তিতে সাধারণ জনগনের মাঝে বেশি দামে উক্ত টিকিট বিক্রয় করে থাকে। উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত কালো বাজারী চক্রের উপর র‌্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়।

 

এরই প্রেক্ষিতে গতকাল শনিবার রাতে কিশোরগঞ্জ রেলওয়ে ষ্টেশন এলাকায় র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে ট্রেনের টিকেট সহ তাকে গ্রেফতার করা হয়। তার নিকট হতে বিভিন্ন তারিখের কিশোরগঞ্জ টু ঢাকা, কিশোরগঞ্জ টু চট্টগ্রাম গামী ট্রেনের ৭৯ (ঊনআশি) টি অগ্রিম টিকিট উদ্ধার করা হয়। । উক্ত আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বী কর্তৃক মোবাইল কোর্টের মাধ্যমে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ২০০ টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com