বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পাকুন্দিয়ায় ইয়াবা ও নগদ টাকাসহ একজন গ্রেপ্তার হোসেনপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা নওগাঁয় কর্মস্থলে যাওয়ার পথে প্রাণ গেল ব্যাংক কর্মচারীর কিশোরগঞ্জে হ্যান্ডবল প্রশিক্ষণ অনুষ্ঠিত, সনদ পেল ৪০ শিক্ষার্থী ভোটগ্রহণ শেষে আসতে শুরু করেছে ফলাফল, নজর কংগ্রেসের নিয়ন্ত্রণের দিকে কিশোরগঞ্জে অনূর্ধ্ব-১৪ হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ভোট শুরু পাকুন্দিয়া থানা পুলিশের বিশেষ অভিযান গ্রেপ্তার ৩ নওগাঁয় চিকিৎসাধীন অবস্থায় বগুড়ার আ’লীগ নেতা নবারের মৃত্যু দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

মুজিববর্ষে দশমিনা ভূমি অফিসের উদ্যোগে বৃক্ষ রোপণ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৫৬ বার পড়া হয়েছে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে পটুয়াখালী জেলার  দশমিনা উপজেলা ভূমি অফিসের উদ্যোগে উপজেলা ভূমি অফিস চত্বর ও বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে ০৮ সেপ্টেম্বর  ২০২০   মঙ্গলবার এ কর্মসূচি পালন করা হয়। “মুজিববর্ষের আহ্বান, লাগাই গাছ বাড়াই বন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশে  বৃক্ষের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালিত হয়।

বৃক্ষ রোপন কর্মসূচিতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার তরফদার মোঃ আক্তার জামীল। এসময় তার সাথে দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) (অঃদাঃ) মোসাম্মৎ তানিয়া ফেরদৌস এবং ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ভূমি অফিস প্রাঙ্গণে  আম, জাম, আমড়া,  পেয়ারা, আমলকি, হরতকি, অর্জুনহ বিভিন্ন ফলদ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ করা হয়।  এ সময় প্রধান অতিথি ডিএলআরসি জামীল রোপিত বৃক্ষসমূহের যথাযথ পরিচর্যার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com