কিশোরগঞ্জে দক্ষিন খিলপাড়া এলাকা হতে ২৬০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আব্দুল আলিম (২৫) কে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সাড়ে সাতটায় কিশোরগঞ্জ দক্ষিন খিলপাড়া এলাকা হতে মাদক ব্যবসায়ী আব্দুল আলিম (২৫), পিতা- আব্দুল কালাম, মাতা-শিরিনা আক্তার, সাং- খিলপাড়া, ইউপি-মারিয়া, থানা ও জেলা-কিশোরগঞ্জ’কে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল ২৬০ পিস ইয়াবা ট্যাবলেট’সহ গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে ধৃত আসামী জানায় যে, দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। উক্ত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।