শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ব্রড শৃঙ্গে তুষারধসে ১০ পর্বতারোহীর মৃত্যু ২৯ অক্টোবর প্রাথমিকে যোগ দেবেন ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষক কিশোরগঞ্জে বিশুদ্ধ হজ ও ওমরাহ পালন বিষয়ে প্রশিক্ষণ সেমিনার বগুড়ায় ট্রাক ও পিকআপ মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৪ ৬ বছরে ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৩৮৪ জনের আশুলিয়ায় ‘শক্তিশালী বোমা’ উদ্ধার বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা ‘অগাস্টেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্য’ বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের সংসদীয় কমিটির

আইপিএলে কোন দলের অধিনায়ক কত টাকা পাচ্ছেন

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৩১৯ বার পড়া হয়েছে

দেখতে দেখতে চলে এলো আইপিএলের আরেকটি আসর। করোনা মহামারির মধ্যেই সংযুক্ত আরব আমিরাতে আগামীকাল (১৯ সেপ্টেম্বর) থেকে মাঠে গড়াচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগটি।

এবার করোনার কারণে লিগটির ইতিহাসে প্রথমবারের মতো থাকছে না কোনো উদ্বোধনী অনুষ্ঠান। আর যেহেতু দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা হবে, থাকছে না চিয়ারগার্লসও।

এদিকে আইপিএলে কোন দলের অধিনায়ক কত টাকা পাচ্ছেন, সেই তালিকাও সামনে এসেছে। তালিকায় সবার আগে আছেন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি। একবারও দলকে আইপিএল শিরোপা জেতাতে না পারলেও কোহলি পাচ্ছেন সর্বোচ্চ ১৭ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ১৯ কোটি টাকা)।

চারবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা এবং তিনবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি পাচ্ছেন সমান ১৫ কোটি রুপি করে (বাংলাদেশি মুদ্রায় ১৭ কোটি টাকার ওপরে)।

রাজস্থান রয়্যালসের অধিনায়ক স্টিভেন স্মিথ এবং সানরাইজার্স হায়দরাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার পাচ্ছেন সমান ১২ কোটি রুপি করে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ কোটি টাকা)।

 

 

এছাড়া কিংস ইলেভেন পাঞ্জাব অধিনায়ক লোকেশ রাহুল ১১ কোটি রুপি (প্রায় সাড়ে ১২ কোটি টাকা), কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক দিনেশ কার্তিক ৭.৪ কোটি (প্রায় সাড়ে ৮ কোটি টাকা) এবং দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার পাচ্ছেন ৭.৫ কোটি রুপি (সাড়ে ৬ কোটি টাকার ওপরে)।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com