রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামের উপসর্গে দেশে আরও ৪ জনের মৃত্যু কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত, আহত ৪ কিশোরগঞ্জ-ভৈরব সড়কে সিএনজি-কভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ৫ সোনালি আঁশ ঘিরে নতুন আশার আলো; হোসেনপুরে পাটের ভালো ফলন ও বাজারদরে কৃষকের স্বস্তি তাড়াইলে নজরুল বর্ষ পালনে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা নওগাঁয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের   প্রয়াণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড

কিশোরগঞ্জে কুখ্যাত সন্ত্রাসী মাদকসহ গ্রেফতার, ভিডিও দেখুন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৯৮ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে কুখ্যাত সন্ত্রাসী, হত্যা মামলার আসামী ও ভূমি দস্যু আবু হানিফ ওরফে হাছুকে মাদকসহ গ্রেফতার করেছে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ৪পিস ইয়াবা ও দুই লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) শেষরাতে পুলিশের টহল দেওয়ার সময় লিমা-১ দায়িত্বপ্রাপ্ত অফিসার এস.আই চন্দন কুমার পাল ৩ জন কনস্টেবল আবু হানিফ হাছু ডাকাতের দল মাদকসেবন করছে তথ্য পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে পুলিশের সাথে অশোভনীয় আচরণ করলে তাৎক্ষনিকভাবে উপস্থিত হন ওসি তদন্ত মিজানুর রহমান। তিনি সরজমিনে উপস্থিত হয়ে মাদকসহ হাছু ডাকাত ও তার সহযোগী হারুনকে গ্রেফতার করেন। পরে কিশোরগঞ্জ মডেল থানায় এস.আই চন্দন কুমার পাল বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করেন।

সরজমিনে গিয়ে জানা যায়, হাছু ডাকাত ও তার দলবলের সাথে কর্তব্যরত পুলিশ অফিসার ও কনস্টেবলদের সাথে অপ্রত্যাশিত আচরণ শুরু করে। পরে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তার উপস্থিতিতে হাছুকে মাদক সেবন অবস্থায় গ্রেফতার করে থানায় নেয়া হয়। তার গ্রেফতারের পর কিশোরগঞ্জবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

 

উল্লেখ্য যে, আবু হানিফ ওরফে হাছুর বিরুদ্ধে প্রায় দুই ডজন মামলার মধ্যে হত্যা, ডাকাতি, নদী দখল, ভূমি দস্যু ও দ্রুত বিচার মামলা চলমান থাকা অবস্থায় গত ১৭ এপ্রিল আলোচিত সাগর (১৪) হত্যা মামলা থেকে দ্রুত জামিন পেয়ে যায়।

 

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক জানান, মাদকসহ হাছুকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একটি মামলা রজু করা হয়েছে এবং আলামতসহ তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com