মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কিশোরগঞ্জে র‌্যাবের পৃথক অভিযানে তিন মাদক ব্যবসায়ী ইয়াবা ও গাঁজাসহ আটক

মো: আল-আমীন
  • আপডেট সময় সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৬০ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে র‌্যাবের পৃথক অভিযানে তিন মাদক ব্যবসায়ী ইয়াবা ও গাঁজা’সহ আটক। তারা সকলেই কিশোরগঞ্জ জেলার বাসিন্দা।

 

রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুর থেকে রাত পর্যন্ত পৃথক পৃথক অভিযান পরিচালনা করে কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন ব্রাহ্মনকান্দি আমলীতলা ও মারিয়া ইউনিয়নের সাহসী পাড়া এবং কিশোরগঞ্জ পশু হাসপাতাল এলাকা হতে আসামী সাদিকুর রহমান রাজিব (২৯), পিতা- মৃত আব্দুল মোতালিব রতন, সাং- বত্রিশ বসস্ট্যান্ড (০৯ নং ওয়ার্ড), রফিকুল ইসলাম ভুট্টো (৪০), পিতা- লুৎফর রহমান, সাং-করমলি সাহসী পাড়া ও আক্তারুজ্জামান সুজন (৪২), পিতা-মৃত আব্দুল লতিফ ভুঁইয়া, সাং-বত্রিশ নতুন পল্লী, (৯ নং ওয়ার্ড), সর্ব থানা ও জেলা-কিশোরগঞ্জগণ’কে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত ১ নং আসামী সাদিকুর রহমান রাজিব (২৯) এর নিকট হইতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক ব্যবসায় ব্যবহৃত ১টি মোবাইল সেট, ২ নং আসামী রফিকুল ইসলাম ভুট্টো (৪০) এর নিকট হইতে ২ কেজি গাঁজা (অবৈধ মাদক) এবং ৩ নং আসামী আক্তারুজ্জামান সুজন (৪২) এর নিকট হইতে ৫৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক ব্যবসায় ব্যবহৃত ১টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে ধৃত আসামীগণ জানায় যে, দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। উক্ত বিষয়ে ধৃত আসামীগণের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার মডেল থানায় পৃথক পৃথক মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com