কিশোরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ পাঁচ জনকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প। কিশোরগঞ্জ সদরের ঘাগলাইল বাজার এলাকা হতে তাদের আটক করা হয়।
গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ সদরের ঘাগলাইল বাজার এলাকা হতে মাদক ব্যবসায়ী মোঃ আতিকুল ইসলাম (২২), পিতা- মোঃ আব্দুল বারেক, সাং- বিরন্দ নগর, ইউপি-শ্রীপুর, থানা-তাহেরপুর, জেলা-সুনামগঞ্জ, মোঃ জহিরুল ইসলাম (২৩), পিতা-মোঃ ফজলুর রহমান, সাং-ঘাগলাইল, ইউপি-দানাপাটুলি, মোঃ আনোয়ার (২৭), পিতা-মঞ্জিল ভূঁইয়া, সাং-ঘাগলাইল, ইউপি-দানাপাটুলী, মোঃ কাইয়ুম(৪০), পিতা-আব্দুল হাশিম, সাং-কর্শা করিয়াল, ইউপি-কর্শা করিয়াল ও ওবায়দুল্লাহ (২৬), পিতা-মৃত আব্দুল মালেক, সাং-কর্শা কড়িয়াইল, থানা ও জেলা-কিশোরগঞ্জগণ’কে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল ৯৪৫ গ্রাম গাঁজা, ৭৭০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়ের নগদ ১১শ টাকা এবং মাদক ব্যবসায় ব্যবহৃত ৫টি মোবাইল সেট’সহ গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে ধৃত আসামীগণ জানায় যে, দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। উক্ত বিষয়ে ধৃত আসামীগণের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।