শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার এলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন রোনালদো

প্রবাসী মন্ত্রণালয় ঘেরাও করলেন সৌদি প্রবাসীরা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
  • ২২৭ বার পড়া হয়েছে

সৌদিয়া এয়ারলাইন্স টিকিট বিক্রি সংক্রান্ত সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করায় আজও বিক্ষোভ করছেন সৌদি প্রবাসীরা। সেই বিক্ষোভের সূত্র ধরেই রাজধানীর রমনা এলাকার ইস্কাটনে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ঘেরাও করেছেন তারা। আজ বুধবার সকাল থেকে আবার বিক্ষোভ শুরু করেন প্রবাসীরা। বেলা ১১টার দিকে তারা মন্ত্রণালয়ের সামনের সড়কে অবস্থান নেন।

 

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে বিক্ষোভ থেকে ঘোষণা আসে, তারা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জনকল্যাণ মন্ত্রণালয়ে দাবি-দাওয়া নিয়ে যাবেন। ঘোষণা আসার সঙ্গে সঙ্গে সাড়ে ৯টার দিকে তারা কাজী নজরুল ইসলাম এভিনিউ ধরে মন্ত্রণালয়গুলোর উদ্দেশে যাত্রা শুরু করেন।

 

পুলিশের রমনা জোনের সহকারী কমিশনার এস এম শামীম জানিয়েছেন, প্রবাসীদের একটি প্রতিনিধিদলের সঙ্গে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীসহ উধ্র্বতন কর্মকর্তাদের আজ বৈঠকের কথা রয়েছে। তিনি বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মন্ত্রণালয়ের সামনের সড়কের একপাশে প্রবাসীরা অবস্থান করছেন। দুপুরে তাদের পাঁচজনের একটি প্রতিনিধিদলের সঙ্গে প্রবাসীকল্যাণ মন্ত্রীসহ সংশ্লিষ্টদের বৈঠক হবে।’

সকালে বিক্ষোভরে সময় দেওয়া ঘোষণায় মাইক হাতে প্রবাসীদের প্রতিনিধি বলেন, ‘আমাদের প্রতিনিধি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে গিয়েছে, কিন্তু সেখান থেকে কোনো সুরাহা আসেনি। আমরা আজ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্দেশে সবাই রওনা দেব। সেখানে যদি কোনো ফয়সালা না করা হয়, আমরা তাৎক্ষণিকভাবে সেখানে অবস্থান নেব। আমরা এখন পররাষ্ট্র, জনকল্যাণ এবং প্রবাসী কল্যাণ-এই মন্ত্রণালয়গুলোয় সুষ্ঠুভাবে যাব এবং কোনো ধরনের বিশৃঙ্খলা করব না।’

 

উল্লেখ্য, করোনার সময় যারা দেশে এসেছিলেন, যেতে না পেরে ইতোমধ্যে অনেকের ভিসা ও আকামার মেয়াদ শেষ হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে অনেকের ভিসা, আকামার মেয়াদ শেষ হবে। ফলে পাঁচ শতাধিক সৌদি প্রবাসী সৌদিয়া এয়ারলাইন্সের সামনে কারওয়ান বাজার মোড়ে বিক্ষোভ করছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com