রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার এলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন রোনালদো

হায়দরাবাদকে হারিয়ে কলকাতা নাইট রাইডার্সের প্রথম জয়

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৪৬ বার পড়া হয়েছে

লক্ষ্যটা ছিল খুবই সহজ। সেই সহজ লক্ষ্য হেসেখেলেই পাড়ি দিলো কলকাতা নাইট রাইডার্স। নিজেদের দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ৭ উইকেটের ব্যবধানে হারিয়ে এবারের আইপিএলে প্রথম জয়ের দেখা পেলো কলকাতা।

 

আবু ধাবির শেখ জায়েদ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সানরাইজার্সের ছুঁড়ে দেয়া মাত্র ১৪৩ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে জ্বলে ওঠেন কেকেআরের তরুণ ব্যাটসম্যান শুভমান গিল। তার অপরাজিত ৭০ রানের অসাধারণ ইনিংসের ওপর দাঁড়িয়েই বড় জয় পেলো কলকাতা। ৬২ বলে খেলা তার এই ইনিংস সাজানো ছিল ৫টি বাউন্ডারি আর ২টি ছক্কার মারে।

শুভমান গিলের সঙ্গে কেকেআরকে জয়ের মিশনে পৌঁছে দিতে দারুণ ভূমিকা রাখেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগ্যান। ২৯ বলে ৪২ রানের অপরাজিত ইনিংস খেলেন মরগ্যান। ৩টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কার মার মারেন তিনি।

এছাড়া ১৩ বলে ২৬ রানের ইনিংস খেলে আউট হন নিতিশ রানা। ৬টি বাউন্ডারির মার মারেন তিনি। সুনিল নারিন আর দিনেশ কার্তিক মাঠে নামলেও তারা রানের খাতাই খুলতে পারেননি। শেষ পর্যন্ত ১৮ ওভারেই ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কেকেআর। সানরাইজার্সের হয়ে খলিল আহমেদ, টি নটরাজন এবং রশিদ খান নেন ১টি করে উইকেট।

 

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে মানিশ পান্ডের ৫১, ওয়ার্নারের ৩৬ এবং ঋদ্ধিমান সাহার ৩০ রানের ওপর ভর করে ৪ উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করে সানরাইজার্স।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com