রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামের উপসর্গে দেশে আরও ৪ জনের মৃত্যু কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত, আহত ৪ কিশোরগঞ্জ-ভৈরব সড়কে সিএনজি-কভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ৫ সোনালি আঁশ ঘিরে নতুন আশার আলো; হোসেনপুরে পাটের ভালো ফলন ও বাজারদরে কৃষকের স্বস্তি তাড়াইলে নজরুল বর্ষ পালনে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা নওগাঁয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের   প্রয়াণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড

শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী পালন করেছে কিশোরগঞ্জ জেলা প্রশাসন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৯৫ বার পড়া হয়েছে

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসন, কিশোরগঞ্জ এর আয়োজনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

.

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জিল্লুর রহমান, সিভিল সার্জন ডাঃ মোঃ মুজিবুর রহমান, উপপরিচালক (স্থানীয় সরকার) মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, পিপি অ্যাডভোকেট শাহ আজিজুল হক, কিশোরগঞ্জ পৌর মেয়র মোঃ পারভেজ মিয়া, জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাবৃন্দ, জেলা মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তর ও বিভাগের কর্মকর্তাবৃন্দ, গণ্যমান্য ব্যাক্তিবর্গ, সাংবাদিকবৃন্দসহ অন্যান্যরা।

 

.

অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথিসহ সকলের উপস্থিতিতে জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত মুজিব বর্ষ কর্ণারে সংরক্ষনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর একটি ছবি উন্মোচন করা হয়। ছবি উন্মোচন শেষে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে বক্তাগণ মাননীয় প্রধানমন্ত্রী বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার অবদান সম্পর্কে আলোচনা করেন।

 

.

এছাড়াও অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর জীবনীনির্ভর একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয় ও বিভিন্ন প্রামাণ্য ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। আলোচনা অনুষ্ঠান শেষে মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com