মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কিশোরগঞ্জে রিয়াদ আহমেদ তুষারের “বধির বোবা? অন্ধ” ইসলামিক গ্রন্থের মোড়ক উন্মোচন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৪৮ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে রিয়াদ আহমেদ তুষারের “বধির বোবা? অন্ধ” ইসলামিক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। সোমবার দুপুরে প্রেরণা বাংলাদেশের আয়োজনে কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরীতে এ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

 

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন “বধির বোবা? অন্ধ” গ্রন্থের লেখক রাষ্ট্রপতির ছোট ছেলে কৃষিবিদ ও ব্যারিষ্টার রিয়াদ আহমেদ তুষার, রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডা: আ ন ম নৌশাদ খান, ঈশাখা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. সুলতান উদ্দিন ভূঞা, কিশোরগঞ্জ পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক এডভোকেট মোজাম্মেল হক খান রতন, অধ্যক্ষ আরজ আলী, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এ.কে নাছিম খান, ড. মাওলানা মোহাম্মদ খলিলুর রহমান খান, মাওলানা মোহাম্মদ আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহসহ অন্যান্যরা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রেরণা বাংলাদেশের প্রতিষ্ঠাতা মনোয়ার হোসাইন রনী।

 

এসময় বক্তারা বলেন পাঠক মহলে চিন্তার জগতে ইসলাম বিষয়ে বেশ প্রভাব ফেলেছে বইটি। উল্লেখ্য রিয়াজ আহমেদ তুষার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদরে ছোট ছেলে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com