শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার এলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন রোনালদো

কিশোরগঞ্জে জাসাসের মানববন্ধন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ৪ অক্টোবর, ২০২০
  • ৩৩৫ বার পড়া হয়েছে

জিয়াউর রহমানের প্রতি অবমাননাকর নাটক ‘ইমডেমনিটি’ নাটক নিষিদ্ধ করার দাবীতে কিশোরগঞ্জ জেলা জাসাস মানববন্ধন করেছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে উদ্দেশ্যমূলকভাবে খাটো করার অপচেষ্টা ও অপপ্রচার চালানো হয়েছে বলে নাটকটি নিষিদ্ধের দাবীতে এ মানববন্ধন করা হয়।

রবিবার (৪ অক্টোবর) দুপুরে জেলা জাসাসের সিনিয়র সহ-সভাপতি খুরশেদ আলম আঙ্গুরের সভাপতিত্বে রথখলাস্থ ঈশাখাঁ রোডে এ মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অসীম সরকার বাধন, সহ-প্রচার সম্পাদক তাজুল ইসলাম চপল, সদস্য মেজবাহ উদ্দিন শামীম, জেলা যুবদলের সহ-সভাপতি মনিরুজ্জামান মিয়া জামান, জেলা জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম আহমেদ গোলাপ প্রমুখ। মানবন্ধনটি পরিচালনা করেন জেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম হিমেল। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতাকর্মীরা। মানববন্ধনে বক্তারা ‘ইমডেমনিটি’ নাটকটি অনতিবিলম্বে নিষিদ্ধ করার দাবী জানান।

প্রসঙ্গত বঙ্গবন্ধু হত্যার দায়মুক্তির প্রতিবাদে সম্প্রতি দেশের স্যাটেলাইট টেলিভিশন, ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে সম্প্রচার হয় নাটক ‘ইনডেমনিটি’। সম্প্রতি দেশের সরকারি-বেসরকারি একাধিক টিভি চ্যানেলে মান্নান হীরার ‘ইনডেমনিটি’ নাটক প্রচার করা হয়েছে। এর মাধ্যমে নাটকটিতে ’৭৫-এ জাতির পিতার নির্মম হত্যাকান্ডের পর রাষ্ট্রের ক্ষমতালোভী চক্রের পাকিস্তানের দোসরদের ক্ষমতা ভাগাভাগি এবং পর্দার আড়ালের ঘটনাও তুলে ধরা হয়। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাজু খাদেম, ফজলুর রহমান বাবু, চিত্রনায়ক রিয়াজসহ অনেকে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মান্নান হীরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com