সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

ভৈরবে বিষমুক্ত সবজি চাষীদের মাঝে যাদুর বাক্স বিতরণ

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ৩৭৬ বার পড়া হয়েছে

ভৈরবে সবজি চাষীদের মাঝে যাদুর বাক্স বিতরণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে । উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে ও আয়োজনে আজ সোমবার উপজেলা পরিষদ ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) হিমাদ্রি খিসা ও উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আলম শরীফ খান।

 

এসময় বক্তারা বলেন, আমাদেও দেশের কৃষকরা যেন বিষমুক্ত সবজি চাষ করতে পারে সেজন্য তাদেরকে যাদুর বাক্স বা ম্যাজিক বক্স বিতরন করা হয়েছে । এ বাক্স সবজি ক্ষেতে প্রয়োগ করলে ক্ষতিকর পোকা মাকড় এ বাক্সে প্রবেশ করা মাত্র মারা যাবে । এর ফলে সবজি ক্ষেতে আর ক্ষতিকর বিষ প্রয়োগ করতে হবেনা ।

 

এতে করে বিষ মুক্ত সবজি উৎপাদনে খরচ কমের পাশাপাশি বাজারে ভালো দাম পাওয়া যাবে এবং আমরা বিভিন্ন রোগ মুক্ত থাকতে পারবো । আলোচনা সভা শেষে অতিথিরা ২ টি ইউনিয়নের শতাধিক সবজি চাষীদের মাঝে প্রত্যেককে ৫ টি করে যাদুর বাক্স প্রদান করেন ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com