রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামের উপসর্গে দেশে আরও ৪ জনের মৃত্যু কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত, আহত ৪ কিশোরগঞ্জ-ভৈরব সড়কে সিএনজি-কভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ৫ সোনালি আঁশ ঘিরে নতুন আশার আলো; হোসেনপুরে পাটের ভালো ফলন ও বাজারদরে কৃষকের স্বস্তি তাড়াইলে নজরুল বর্ষ পালনে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা নওগাঁয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের   প্রয়াণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড

কিশোরগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৩ জনের প্রাণহানি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ২৫৭ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার চালক ও যাত্রী মা-মেয়ে নিহত হয়েছেন। এছাড়া, আরও তিনজন আহত হয়েছেন। সোমবার বিকাল ৩টার দিকে সদর উপজেলার কামালিয়ারচর এলাকায় কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন সদর উপজেলার চৌদ্দশত এলাকার গিয়াস উদ্দিনের ছেলে অটোরিকশার চালক বুলবুল (৪০) এবং পাকুন্দিয়া উপজেলার তালদশী গ্রামের আব্দুল হামিদের স্ত্রী (৬০) ও তার মেয়ে জেসমিন (২৭)। আহতরা হলেন জেসমিনের ছোট বোন মুক্তা (২২), জেসমিনের ছেলে (৪) ও পথচারী সিদ্দিক মিয়া (৬০)।

 

পুলিশ জানায়, জেসমিন তার মা, বোন ও ছেলেকে নিয়ে অটোরিকশায় করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে পাকুন্দিয়ার বাড়িতে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের (ঢাকা মেট্রো ট-১১-৭৯৩২) সাথে তাদের অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই জেসমিন ও তার মা মারা যান। পরে আহতদের কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় চালক বুলবুলের মৃত্যু হয়।

 

সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান জানান, এ ঘটনায় ট্রাক ও চালকের সহকারীকে হাইওয়ে পুলিশ আটক করেছে। তবে চালক পালিয়ে গেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com