শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান

পুত্র সন্তানের বাবা হলেন মিরাজ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ৩৩০ বার পড়া হয়েছে

দীর্ঘ বিরতির পর রোববার থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দলের খেলোয়াড়রা। নিজেদের মধ্যকার তিন দলের প্রেসিডেন্ট কাপ ওয়ানডে টুর্নামেন্টের প্রথম ম্যাচটি হবে রবিবার দুপুর দেড়টা থেকে।

তার আগেই সুসংবাদ পেলেন প্রেসিডেন্ট কাপে রিয়াদ একাদশের হয়ে খেলার অপেক্ষায় থাকা জাতীয় দলের স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। প্রথমবারের মতো বাবা হয়েছেন তিনি। নিজের ফেসবুক পেজে এ খবর জানিয়েছেন মিরাজ।

তিনি লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ! আনন্দের সহিত জানাচ্ছি যে, আজ আনুমানিক সকাল ১০টার সময় আমি পুত্র সন্তানের বাবা হয়েছি। আমার প্রথম সন্তানের জন্য সবাই দোয়া করবেন। সকল প্রশংসা মহান আল্লাহ তা’লার।’

উল্লেখ্য, গত বছরের ২১ মার্চ রাবেয়া আক্তার প্রীতির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ২২ বছর বয়সী মিরাজ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com