সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৭

গেতাফের মাঠে হার নিয়ে ফিরলো বার্সা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ২৯৪ বার পড়া হয়েছে

বল দখলে অধিকাংশ সময় আধিপত্য দেখালেও কাজের কাজ হয়নি। লা লিগার ম্যাচে গেতাফের মাঠ থেকে হার নিয়ে ফিরেছে বার্সেলোনা।

 

প্রতিপক্ষের মাঠে স্পেনের শীর্ষ লিগের ম্যাচটিতে শনিবার রাতে ১-০ গোলে হারে কাতালান ক্লাবটি। নতুন কোচ রোনাল্ড কোম্যানের অধীনে এটা দলটির প্রথম হার। ম্যাচের ৫৬তম মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন স্বাগতিক দলের স্ট্রাইকার জেইমি মাতা।

ভাগ্য সহায় না থাকায় গোলের একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি বার্সেলোনা। মেসির একটি শট গোলপোস্টে লেগে লক্ষ্যভ্রষ্ট হয়। এছাড়া অঁতোয়ান গ্রিসমান খুব কাছে বলে পেয়েও শট লক্ষ্যে রাখতে পারেননি। এই হারে পয়েন্ট টেবিলের নবমস্থানে নেমে এসেছে বার্সেলোনা। চার ম্যাচে তাদের পয়েন্ট ৭।

 

দিনের অপর ম্যাচে লিগের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ নিজেদের মাঠে কাদিজের কাছে হেরেছে ১-০ গোলে। লা লিগায় সাত মাসের মধ্যে এটা জিনেদিন জিদানের দলের প্রথম হার।

 

ম্যাচটিতে হারলেও পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট ও গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে আছে রিয়াল। সমান পয়েন্ট নিয়ে থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দ্বিতীয়স্থানে আছে গেতাফে। কাদিজ আছে তৃতীয়স্থানে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com