শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার এলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন রোনালদো

ভৈরবে আসন্ন পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে মিন্টু মিয়ার নির্বাচনী প্রচারণা শুরু

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ৫৮১ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের ভৈরবে আসন্ন পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচনী প্রচারণ শুরু করেছেন ভৈরব পৌর ৬নং ওয়ার্ডের বর্তমান দুইবারের কাউন্সিলর আলহাজ্ব মোশারফ হোসেন মিন্টু মিয়া। রবিবার রাত নয়টায় পৌর শহরের লক্ষীপুর গ্রামে নিজ বাসভবন প্রাঙ্গনে গ্রামের মুরুব্বিগণসহ যুবসমাজ ও অন্যান্য এলাকাবাসীর সাথে উঠান বৈঠকের মধ্য দিয়ে তিনি নির্বাচনী কার্যক্রমের সূচনা করেন।

 

মত বিনিময় সভার প্রথমে আলহাজ্ব মোশারফ হোসেন মিন্টু মিয়া তার নিজ বংশের সকল আত্মীয়স্বজনের সমর্থন গ্রহণ করেন। এসময় উপস্থিত সবাই বিগত দিনে টানা দশ বছর কাউন্সিলর হিসেবে মিন্টু মিয়ার উন্নয়নমূলক বিভিন্ন কর্মকান্ডের কথা তুলে ধরেন। এছাড়াও গ্রামের পরিবেশ উন্নয়নে মাদকমুক্ত সমাজ গড়তে মিন্টু মিয়ার অগ্রণী ভূমিকা প্রশংসনীয় বলে উল্লেখ করেন বক্তারা। একসময় লক্ষীপুর গ্রামটি মাদকের হটস্পট হিসেবে চিহ্নিত হলেও বর্তমানে এ গ্রামের মাদকের ভয়াবহতা অনেকাংশে কেটে গেছে। পাশাপাশি কাউন্সিলর মিন্টু মিয়ার পৃষ্ঠপোষকতায় গড়া উঠা বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের কার্যকরি ভূমিকায় গ্রামে চুরি-ছিন্তাই, জুয়া, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড প্রতিহত করা সম্ভব হয়েছে বলেও মন্তব্য করেন বক্তারা।

 

সবশেষে তৃতীয়বারের মতো কাউন্সিলর পদে নির্বাচতি হলে এলাকার বর্তমান উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার প্রতিশ্রুতি দেন আলহাজ্ব মোশারফ হোসেন মিন্টু মিয়া।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com