সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

ভৈরবে ইলিশ শিকারের দায়ে ৫ জেলেকে জরিমানা, কারেন্টজাল ও ইলিশ জব্দ

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ৩২৬ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের ভৈরবের মেঘনা নদী থেকে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ শিকার করার দায়ে পাঁচ জেলেকে ৫ হাজার টাকা করে জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। আজ সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা ফারজানা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই দন্ড প্রদান করেন।

 

জানা যায়, আজ সকালে পৌর এলাকার কালিপুর, আগানগর ইউনিয়নের টুকচানপুর ও খলাপাড়া মেঘনা নদীর এলাকায় অভিযান চালিয়ে আব্দুল মোতালেব, ফারুক মিয়া, মজলু মিয়া, আবুল কাসেম ও সিজান মিয়া নামের ওই পাঁচ জেলেকে আটক করে উপজেলা মৎস্য বিভাগের একটি টিম।

 

ভৈরব নৌ পুলিশের সহযোগিতায় অভিযানটি পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. লতিফুর রহমান। এ সময় নদীতে পেতে রাখা এক লাখ মিটার কারেন্টজাল এবং শিকার করা ১৯ কেজি মা ইলিশ ও জাটকা জব্দ করা হয়।

 

জব্দকৃত জালগুলি ভ্রাম্যমান আদালতের নির্দেশে বিচারকের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছগুলো উপজেলার শিবপুর ইউনিয়নের ছনছাড়া এতিমখানায় দেওয়া হয়।

 

এদিকে সরকারি নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসনের এসব অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহি কর্মকর্তা ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট লুবনা ফারজানা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com