রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামের উপসর্গে দেশে আরও ৪ জনের মৃত্যু কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত, আহত ৪ কিশোরগঞ্জ-ভৈরব সড়কে সিএনজি-কভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ৫ সোনালি আঁশ ঘিরে নতুন আশার আলো; হোসেনপুরে পাটের ভালো ফলন ও বাজারদরে কৃষকের স্বস্তি তাড়াইলে নজরুল বর্ষ পালনে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা নওগাঁয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের   প্রয়াণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড

কিশোরগঞ্জে ডাক কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ২২৮ বার পড়া হয়েছে

ডিজিটাল পোস্ট অফিসের কর্মচারীরা তিনগুণ ভাতা বৃদ্ধিসহ ১০ দফা দাবিতে গতকাল রোববার (১৮ অক্টোবর) কিশোরগঞ্জে মানববন্ধন করেছেন। দুপুর ২টায় কিশোরগঞ্জ প্রধান ডাকঘরের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলার ২০০ ডিজিটাল পোস্ট অফিসের অন্তত চার শতাধিক কর্মচারী অংশ নেন। বাংলাদেশ পোস্টাল ইডি কর্মচারী ইউনিয়ন, কিশোরগঞ্জ জেলা শাখা এ মানববন্ধনের আয়োজন করে।

 

মানববন্ধনে বক্তৃতা করেন, জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হাসেম ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলামসহ সংগঠনের আরও কয়েকজন নেতা। বক্তারা বলেন, করোনা কালে দেশের সব সেক্টরের লোকজন কিছু না কিছু প্রণোদনা পেয়েছে। কিন্তু তারা এই করোনার প্রণোদনা থেকেও বঞ্চিত হয়েছেন। তারা যে মানুষ, তাদের যে খেতে হয়, অভাব-অভিযোগ রয়েছে, তা ভুলে যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

সংগঠনের নেতারা জানান, তাঁদের মূল দাবি বর্তমান সম্মানি ভাতার তিনগুণ বৃদ্ধি। দুই মাসের ভাতার সম্মান দুটি উৎসব ভাতা। ইডি কর্মচারীদের চাকরিতে যোগদানের বয়স সর্বোচ্চ ৪০ ও অবসরের বয়স সর্বনিম্ন ৭০ বছর করাসহ ১০ দফা দাবি রয়েছে।

 

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, কিশোরগঞ্জ জেলায় প্রায় ২০০ ডিজিটাল পোস্ট অফিস রয়েছে। এগুলো আগে শাখা পোস্ট অফিস হিসেবে পরিচিত ছিল। এতে প্রায় ৬০০ কর্মচারী কর্মরত রয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com