সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

ভৈরবে পুরুষ্কার বিতরণ ও আলোচনা সভার মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ৩৫৪ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের ভৈরবে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়েছে। “মুজিববর্ষের শপথ, সড়ক করবো নিরাপদ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় ভৈরব উপজেলা মিলনায়তনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সভাপতি এস এম বাকি বিল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা নির্বাহি কর্মকর্তা লুবনা ফারজানা।

 

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মির্জা মোঃ সুলাইমান, ভৈরব উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, ভৈরব পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, ভৈরব প্রেসক্লাব সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটিরি সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক তাজুল ইসলাম তাজ ভৈরবী।

 

আলোচনা সভায় বক্তারা ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয়মোড় বাসষ্ট্যান্ড এলাকাকে যানজটমুক্ত করতে হাইওয়ে পুলিশকে কার্যকরি পদক্ষেপ নেওয়ার আহবান জানিয়েছেন। পাশাপাশি ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে দলের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন যানবাহনে চাঁদাবাজির তীব্র প্রতিবাদ করে জড়িতদের গ্রেফতারের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন বক্তারা।

 

অনুষ্ঠানে নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সাধারন সম্পাদক আলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শীক্ষার্থী ও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাকর্মীরাসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষজন অংশ নেন। আলোচনাসভা শেষে জাতীয় নিরাপদ সড়ক দিবনে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com