বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

চার মিনিটে দুই গোল করে জিতলো আর্সেনাল

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০
  • ২৫৬ বার পড়া হয়েছে

উয়েফা ইউরোপা লিগের গ্রুপ পর্বের ম্যাচে বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে জয় পেয়েছে আর্সেনাল। তারা ২-১ গোলে হারিয়েছে র‌্যাপিড ভিয়েনাকে।ভিয়েনার মাঠে অবশ্য শুরুতে পিছিয়ে পড়েছিল গার্নার্সরা। পরে চার মিনিটের ব্যবধানে দুই গোল করে জয় তুলে নেয়। অবশ্য প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি।

প্রথমার্ধে গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় ভিয়েনা। এ সময় ভিয়েনার টেক্সিয়ারসিস ফাউন্টাস গোল করে এগিয়ে নেন দলকে। পিছিয়ে পড়া আর্সেনাল ঘুরে দাঁড়ায় ম্যাচের ৭০ মিনিটের মাথায়। এ সময় নিকোলাস পেপের ফ্রি কিক থেকে উড়ে আসা বলে ডেভিড লুইস হেড দিয়ে জালে জড়িয়ে সমতা ফেরান। ৭৪ মিনিটের মাথায় পিয়েরে এমরিক আউবেমেয়াং গোল করে স্বস্তি দেন কোচ মাইকেল আর্তেতাকে। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়ে ইউরোপা লিগের শুরুটা দারুণ করলো আর্সেনাল।

ম্যাচ শেষে আর্সেনালের কোচ আর্তেতা বলেছেন, আমরা জানতাম ম্যাচটি কঠিন হবে। শুরুতে আমাদের কিছু সিদ্ধান্তে ম্যাচটি আরো কঠিন হয়ে যায়। বিশেষ করে গোলটি হজম করার পর। অবশ্য সবগুলো ভুল আমার। যেহেতু সিদ্ধান্তগুলো আমি নিই।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com