রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হোসেনপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আলট্রাসাউন্ডে যমজ সন্তান, সিজারের পর দেওয়া হলো একটি তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার

ক্রিকেটার সানজিদার গায়ে হলুদের ছবি বিশ্ব মিডিয়ায়

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
  • ২৯৪ বার পড়া হয়েছে

গত ১৬ অক্টোবর মীম মোসাদ্দেকের সাথে বিবাহ-বন্ধনে আবদ্ধ হন বাংলাদেশ নারী দলের ডান-হাতি ব্যাটসম্যান সানজিদা ইসলাম। জাতীয় লীগে রংপুরের বিভাগের হয়ে খেলা মোসাদ্দেক বর্তমানে ঢাকা প্রথম বিভাগ লীগে খেলছেন।

তবে বিয়ের আগের দিন গায়ে হলুদ ছিল সানজিদার। হলুদের সাজেই রংপুর স্টেডিয়ামে যান সানজিদা। সেখানে শখের বসে গায়ে হলুদের সাঁজে বেশ কিছু ছবি তুলেন তিনি। এরপর সেই ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করেন সানজিদা।

 

মূর্হুতের মধ্যে সানজিদার সেইসব ছবি ভাইরাল হয়ে পড়ে। দেশের সংবাদমাধ্যম থেকে বিদেশি সংবাদ সংস্থা এএফপি, ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো, ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ও ভারতীয় সংবাদমাধ্যমেও তাঁর ছবি নিয়ে প্রতিবেদন হয়েছে।

 

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনস, খ্যাতনামা সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’, ইন্ডিয়ান এক্সপ্রেস, ইন্ডিয়া টুডে, ডেকান হেরাল্ড, আনন্দবাজার, সংবাদ প্রতিদিনও সানজিদাকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

 

গায়ে হলুদের ছবি তোলা নিয়ে সানজিদা সংবাদ সংস্থা এএফপিকে বলেছেন, ‘ব্যাট হাতে ছবি তোলার পরিকল্পনা ছিল না। বাচ্চাদের খেলতে দেখে নিজেকে আটকে রাখতে পারিনি। ব্যাট হাতে নিতেই সতীর্থরা ছবি তুলেন। ফেসবুক ও ইনস্টাগ্রামে এমনিতেই ছবিগুলো ছেড়েছিলাম। ধারণাই ছিল না এগুলো ভাইরাল হবে।’

 

ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে ২০০৯ সালে বিকেএসপিতে ভর্তি হয়েছিলেন সানজিদা। তিন বছরের পর ২০১২ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি দিয়ে বাংলাদেশ দলে সুযোগ পান তিনি। ২০১৪ সালে ওয়ানডে অভিষেক ঘটে তার। এরপর এখন পর্যন্ত দেশের হয়ে ১৬টি ওয়ানডে ১৭৪ রান ও ৫৪ টি-টুয়েন্টি ম্যাচে ৫২০ রান করেছেন ২৪ বছর বয়সী সানজিদা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com