শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান

স্টোকসের ব্যাটে ঝড়ো সেঞ্চুরি, হেরে গেলো মুম্বাই

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ২৮৫ বার পড়া হয়েছে

শেষ মুহূর্তে এসে জ্বলে উঠেছে বেন স্টোকসের ব্যাট। নিজের নামের প্রতি অবশেষে সুবিচার করতে পারলেন তিনি। মুম্বাই ইন্ডিয়ান্সের ঝড়ো গতির তোলা ১৯৫ রানের চ্যালেঞ্জটাকেও নিমিষে উড়িয়ে দিলেন স্টোকস। করলেন দুর্দান্ত এক সেঞ্চুরি। তাতেই মুম্বাই ইন্ডিয়ান্সকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারালো রাজস্থান রয়্যালস।

 

১৯৬ রানের বিশাল লক্ষ্য। রাজস্থানের যে অবস্থা, তাতে তাদের পরাজয়ই যেন নিশ্চিত ছিল। কিন্তু অবশেষে জ্বলে উঠলো বেন স্টোকসের ব্যাট। ৬০ বলে তিনি খেললেন ১০৭ রানের অপরাজিত, টর্নেডো গতির এক ইনিংস। ১৪টি বাউন্ডারির মার ছিল তার ব্যাটে। ছক্কা মারলেন তিনটি।

বেন স্টোকসের সঙ্গে সমানতালে জ্বলে উঠলেন সাঞ্জু স্যামসন। ৩১ বল খেলেন তিনি। রান করেছেন অপরাজিত ৫৪। ৪টি বাউন্ডারি এবং ৩টি ছক্কার মার মারেন স্যামসন।

 

দুটি মাত্র উইকেটের পতন ঘটে। ১১ বলে ১৩ রান করে আউট হন রবিন উথাপ্পা। তিন নম্বরে নামা অধিনায়ক স্মিথ ৮ বলে ১১ রান করে বিদায় নেন। শেষ পর্যন্ত ১৮.২ ওভারে (১০ বল হাতে রেখে) বিজয়ের বন্দরে পৌঁছে যায় রাজস্থান।

 

এর আটে টস জিতে ব্যাট করতে নেমে শেষ মুহূর্তে হার্দিক পান্ডিয়ার ঝড়ে ৬ উইকেট হারিয়ে ১৯৫ রান সংগ্রহ করে মুম্বাই ইন্ডিয়ান্স। হার্দিক পান্ডিয়া ২১ নলে করেন অপরাজিত ৬০ রান।

 

এই জয়ের ফলে প্লে-অফে খেলার জন্য নিজেদের সম্ভাবনা টিকিয়ে রাখলো রাজস্থান। ১২ ম্যাচে তাদের পয়েন্ট হলো ১০। তারা উঠে এলো পয়েন্ট তালিকার ৬ষ্ঠ স্থানে। ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইলো মুম্বাই ইন্ডিয়ান্স।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com