শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার এলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন রোনালদো

মোশাররফ করিমের ‘মায়ার জালে’ পায়েল

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৯ নভেম্বর, ২০২০
  • ৩১৮ বার পড়া হয়েছে

সহজ-সরল একজন মানুষ জামিল। গ্রামে ছোটখাটো একটা ব্যবসা আছে। আয় রোজগার ভালোই। মাকে নিয়েই জামিলের সংসার। মা চাইলেও জামিল বিয়ে করতে রাজি হয় না। একটা সময় মায়ের অসুবিধার কথা চিন্তা করে জামিল রাজি হয় বিয়েতে।

পাশের গ্রামের মোফাজ্জল সাহেবের মেয়ে মায়ার সঙ্গে বিয়ে ঠিক হয় জামিলের। বেশ সুখেই চলছে জামিল ও মায়ার নতুন সংসার। একটা সময় মায়ার এইচএসসি পরীক্ষার রেজাল্ট হয়। জানা যায় মায়া এ প্লাস পেয়েছে। পরিবারের সবাই অনেক খুশি।

জামিলের ইচ্ছা মায়া গ্রামের আল হেরা কলেজে ভর্তি হোক; কিন্তু মায়ার স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ার। অন্যদিকে জামিলের মা চায় না মায়া আর পড়াশোনা করুক। এ কারণে মায়া মন খারাপ করে। জামিল মায়াকে আশ্বস্ত করে। মায়া একসময় চান্স পায় ঢাকা বিশ্ববিদ্যালয়।

একসঙ্গে পড়াশোনা করতে করতে মায়ার বন্ধুত্ব হয় নাঈমের সঙ্গে। সেই বন্ধুত্ব মায়ার অজান্তেই পরিণত হয় ভালোবাসার সম্পর্কে। এমনই গল্পে সম্প্রতি নির্মিত হয়েছে নাটক ‘মায়ার জালে’।

 

 

স্নেহাশিস ঘোষের রচনা ও চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন শাব্দিক শাহীন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, শর্মিলী আহমেদ, কেয়া পায়েল, সুজন হাবিব, একে আজাদ সেতু প্রমুখ । নাটকটি ১০ নভেম্বর বাংলাভিশনে রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com