রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হোসেনপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আলট্রাসাউন্ডে যমজ সন্তান, সিজারের পর দেওয়া হলো একটি তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার

আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টির মিডিয়া স্বত্ব পেল টি স্পোর্টস

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ২৬৩ বার পড়া হয়েছে

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের মিডিয়া স্বত্ব পেল দেশর নতুন ক্রীড়াভিত্তিক চ্যানেল টি স্পোর্টস। টিভি সম্প্রচার থেকে শুরু করে ডিটিএইচ এবং ওটিটি ও এই প্রতিষ্ঠানটিই পেয়েছে।

 

পাঁচ দলের অংশগ্রহণে চলতি মাসের তৃতীয় সপ্তাহে মাঠে গড়াতে যাচ্ছে বঙ্গবন্ধু টি-২০ কাপ। ওপেন বিডিংয়ের মাধ্যমে যার পূর্ণ মিডিয়া স্বত্ব পেয়েছে দেশের নতুন ক্রীড়াভিত্তিক এই টিভি চ্যানেলটি।

 

বুধবার (১১ নভেম্বর) এখবর নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন ও টি স্পোর্টসের জেনারেল ম্যানেজার অপারেশন্স তাসভীর উল ইসলাম।

এ বিষয়ে বিসিবি সিইও নিজাম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, ‘ওপেন বিডিংয়ের মাধ্যমে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের টিভি স্বত্ব, ডিটিএইচ ও ওটিটি টি স্পোর্টস পেয়েছে।’

 

আর টি স্পোর্টসের জেনারেল ম্যানেজার অপারেশন্স তাসভীর উল ইসলাম জানালেন, ‘হ্যাঁ, স্যাটেলাইট ব্রডকাস্টিং, ডিটিএইচ ও ওটিটি আমরা পেয়েছি। সম্পূর্ণ সম্প্রচার স্বত্ব আমাদেরই। আমরা বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের সুষ্ঠ সম্প্রচারে যথেষ্ট আত্মবিশ্বাসী।

 

চলতি মাসের ২১ অথবা ২২ তারিখ মাঠে মাঠে গড়াতে পারে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। এই লক্ষ্যে বিসিবি ঘোষিত ১১৩ ক্রিকেটারে অধিকাংশের ফিটনেস টেস্টই ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ২২ নভেম্বর বৃহস্পতিবার রাজধানীর স্থাণীয় একটি হোটেলে অনুষ্ঠিত হবে অংশগ্রহণকারী পাঁচ দলের প্লেয়ার্স ড্রাফট।

 

টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হলো; গাজী গ্রুপ চট্টগ্রাম, ফরচুন বরিশাল, বেক্সিমকো ঢাকা, মিনিস্টার গ্রুপ রাজশাহী ও জেমকন খুলনা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com