শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান

২৪ নভেম্বর শুরু বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৪ নভেম্বর, ২০২০
  • ৩০৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট আগামী ২৪ নভেম্বর থেকে শুরু হবে। প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ২টায়। আর রাতের ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ঢাকা বনাম রাজশাহী। দিনের দ্বিতীয় ম্যাচে খেলবে বরিশাল বনাম খুলনা। টুর্নামেন্ট শুরুর পর থেকেই এক দিন করে বিশ্রাম রাখা হয়েছে। তবে ফাইনালের আগে দুই দিন বিশ্রাম পাবেন ক্রিকেটাররা।

ফ্রাঞ্চাইজি এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি শুরু হবে ১৮ ডিসেম্বর সন্ধ্যা ৭টায়। সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

টি-টোয়েন্টি টুর্নামেন্টের পাঁচটি দলে যারা খেলবেন :

জেমকন খুলনা : সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, আল আমিন হোসেন, হাসান মাহমুদ, শামীম পাটোয়ারি, আরিফুল হক, শফিউল ইসলাম, শুভাগত হোম, শহীদুল ইসলাম, রিশাদ হোসেন, জাকির হোসেন, নাজমুল ইসলাম অপু, সালমান হোসেন এবং জহুরুল ইসলাম অমি।

বেক্সিমকো ঢাকা : মুশফিকুর রহীম, রুবেল হোসেন, তানজিদ হাসান তামিম, নাসুম আহমেদ, নাঈম শেখ, নাঈম হাসান, আকবর আলী, শাহাদাত হোসেন দীপু, ইয়াসির আলি, সাব্বির রহমান, মেহেদি হাসান রানা, মুক্তার আলি, শফিকুল ইসলাম, আবু হায়দার রনি, পিনাক ঘোষ এবং রবিউল ইসলাম রবি।

ফরচুন বরিশাল : তামিম ইকবাল, তাসকিন আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, ইরফান শুক্কুর, মেহেদি মিরাজ, আবু জায়েদ রাহি, তৌহিদ হৃদয়, তানভীর ইসলাম, সুমন খান, সাইফ হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মাহিদুল ইসলাম অঙ্কন, পারভেজ হোসেন ইমন, কামরুল ইসলাম রাব্বি, আবু সায়েম এবং সোহরাওয়ার্দী শুভ।

মিনিস্টার গ্রুপ রাজশাহী : মোহাম্মদ সাইফুদ্দিন, শেখ মেহেদি হাসান, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, মোহাম্মদ আশরাফুল, ফরহাদ রেজা, আরাফাত সানি, ইবাদত হোসেন, ফজলে রাব্বি, রনি তালুকার, আনিসুল ইসলাম ইমন, রেজাউর রহমান, জাকের আলি অনিক, রকিবুল হাসান সিনিয়র, মুকিদুল ইসলাম মুগ্ধ এবং সানজামুল ইসলাম।

 

গাজী গ্রুপ চট্টগ্রাম : লিটন দাস, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, জিয়াউর রহমান, শামসুর রহমান শুভ, নাহিদুল ইসলাম, সৈকত আলি, মুমিনুল হক, রাকিবুল হাসান জুনিয়র, সঞ্জিত সাহা, মাহমুদুল হাসান জয় ও মেহেদি হাসান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com