শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ব্রড শৃঙ্গে তুষারধসে ১০ পর্বতারোহীর মৃত্যু ২৯ অক্টোবর প্রাথমিকে যোগ দেবেন ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষক কিশোরগঞ্জে বিশুদ্ধ হজ ও ওমরাহ পালন বিষয়ে প্রশিক্ষণ সেমিনার বগুড়ায় ট্রাক ও পিকআপ মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৪ ৬ বছরে ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৩৮৪ জনের আশুলিয়ায় ‘শক্তিশালী বোমা’ উদ্ধার বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা ‘অগাস্টেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্য’ বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের সংসদীয় কমিটির

ভক্তের ফোন ভাঙার বিষয়ে মুখ খুললেন সাকিব

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ২৫৯ বার পড়া হয়েছে

ভারতে যাওয়ার সময় বেনাপোলে এক ভক্তের ফোন ছুঁড়ে মেরে ভেঙে ফেলেছেন এমন অভিযোগে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ব্যাপক সমালোচনার মুখে পড়েন। সেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সাকিব।

 

সোমবার (১৬ নভেম্বর) নিজের ইউটিউব চ্যানেলে ফোন ভাঙার বিষয়ে কথা বলেন বাংলাদেশের এই সাবেক অধিনায়ক। সাকিব জানিয়েছেন, করোনা মহামারির সময়ে ওই ভক্ত তার গায়ের সঙ্গে গা লাগিয়ে সেলফি তুলতে এলে তাকে সরিয়ে দিতে যান। সে সময় হাতের স্পর্শে পড়ে যায় ওই ভক্তের ফোন। এসময় নিজের দোষ না থাকলেও সাকিব অবশ্য দুঃখ প্রকাশ করেছেন।

সাকিব বলেন, ‘আমি কখনোই বুঝতে পারি না, অন্য একজনের ফোন ভাঙলে সেটাতে আমার আসলে কী উপকার হবে। আপনারা হয়তো এটার ভালো উত্তর দিতে পারবেন। যার ফোন ভাঙা নিয়ে কথা হচ্ছে, তার ফোন আমি ইচ্ছা করে ভাঙিনি। যেহেতু করোনাকালীন সময়, আমি স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করছিলাম। কীভাবে নিজেকে নিরাপদ রেখে চলাফেরা করা যায় সেই চেষ্টা করছিলাম।’

 

তিনি আরও বলেন, ‘যেহেতু ওখানে অনেক মানুষ ছিল, অনেক ভিড় ছিল। সবাই ছবি তোলার চেষ্টা করছিল এবং আমিও চেষ্টা করছিলাম কীভাবে তাদের কাছে না গিয়ে আমি আমার ইমিগ্রেশনের কাজ সম্পন্ন করতে পারি।’

 

আসলে কী ঘটেছিল সেখানে? সাকিব জানান, ‘একজন উৎসুক জনতা আমার শরীরের ওপর দিয়ে এসে ছবি তুলতে চায়। আমি তাকে সরিয়ে দিতে গেলে তার হাতের সাথে আমার হাত লেগে ফোন পড়ে যায় এবং হয়তো ভেঙেও গেছে। তার ফোন ভাঙার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু আমার মনে হয় তারও সাবধানতা অবলম্বন করা উচিৎ ছিল। বিশেষ করে এই করোনার সময় সবারই এই সাবধানতা অবলম্বন করা উচিৎ যতদিন না এই করোনার প্রভাব আছে।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com