শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান

সাকিবের জন্য বিগ ব্যাশের দরজা বন্ধ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০
  • ২৯০ বার পড়া হয়েছে

আগামী ১০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে বিগ ব্যাশ লিগ (বিবিএল)। আইসিসির নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় কদিন আগে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছিল বিগ ব্যাশের একটি দল। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নৈতিক পুলিশ বিভাগের আপত্তিতে শেষ পর্যন্ত বিগ ব্যাশে খেলা হচ্ছে না সাকিবের।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে বলা হয়েছে, যদি কোনো খেলোয়াড় অনৈতিক কর্মকাণ্ডের জন্য শাস্তি পেয়ে থাকেন, তাদের খেলার ব্যাপারে সাধারণত অনুমতি দেয় না সিএর নৈতিক পুলিশ বিভাগ। সাকিবের সাম্প্রতিক শাস্তিই হয়তো তাদের নিরুৎসাহিত করেছে। তাই নিষেধাজ্ঞা উঠে গেলেও বিগ ব্যাশে খেলা হচ্ছে না সাকিবের।

 

এর আগে মেলবোর্ন রেনেগেডস ও অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে বিগ ব্যাশ মাতিয়েছেন সাকিব। তাই এবারও বিগ ব্যাশে দল পেতে সমস্যা হওয়ার কথা ছিল না তার। কিন্তু সিএর আপত্তি থাকায় এই টুর্নামেন্টে সাকিবের খেলার সম্ভাবনা নেই বললেই চলে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com