শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার এলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন রোনালদো

কিশোরগঞ্জ জেলায় আত্মরক্ষার কৌশল প্রশিক্ষণের সমাপনী

আল-আমিন সবুজ, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ২১ নভেম্বর, ২০২০
  • ৩৭৮ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ জেলার শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে শেষ হলো মাসব্যাপী আত্মরক্ষার কৌশল প্রশিক্ষণ। সমাপনী আয়োজনে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ হাবিবুর রহমান এবং বাংলাদেশ কুংফু এ্যাসোসিয়েশন এর সভাপতি শিফু দিলদার হাসান দিলু।

বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন এর নির্দেশনায় সারা দেশে আত্মরক্ষার কৌশল শেখানো এবং জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কুংফু এ্যাসোসিয়েশন। তাদের সহযোগিতায় ধর্ষণ, ইভটিজিং এবং মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে কিশোরগঞ্জ জেলায় মাসব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল আমিন।

 

গত ২৪ অক্টোবর শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে শুরু হয় এই আয়োজন। এই প্রশিক্ষণে ১০৭ জন বালক এবং ১১২ জন বালিকা সহ মোট ২১৯ জন প্রশিক্ষণার্থী অংশ নেয়। প্রশিক্ষক হিসেবে সার্বিক সহযোগিতা করেন ডায়মন্ড মার্শাল আর্ট ট্রেনিং সেন্টার কিশোরগঞ্জ জোন এর কোচ রুহুল আমিন। এই আয়োজনে বালক বিভাগে সেরা হয়েছেন খাইরুল ইসলাম ত্বকী এবং বালিকা বিভাগে সেরা হয়েছেন তাহইয়াতুন নাহার যুথি। এছাড়া সমাপনি অনুষ্ঠানে অংশ নেয়া প্রত্যেককে সার্টিফিকেট প্রদান করা হয়।

সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ কবির, বাংলাদেশ কুংফু এ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মোঃ অলিউর রহমান, কোষাধ্যক্ষ তারিক ইসমাইল এবং ফ্রান্সে অনুষ্ঠিত হওয়া ওয়ার্ল্ডকাপে প্রথম বাংলাদেশী হিসেবে ব্রোঞ্জ পদক প্রাপ্ত খেলোয়াড় শাহ আলম।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com