বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

কিশোরগঞ্জে জাতীয় চার নেতার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মো: আল-আমীন
  • আপডেট সময় শনিবার, ২১ নভেম্বর, ২০২০
  • ৩৬৩ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে জাতীয় চার নেতার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২১ নভেম্বর) জাতীয় চার নেতা এক নেতা, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর শহীদ সৈয়দ নজরুল ইসলামের গ্রামের বাড়ি  কিশোরগঞ্জ সদরের যশোদল ইউনিয়নে আওয়ামী লীগের উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হয়।

 

বিকেলে যশোদল ইউনিয়নের ভূমি অফিসের চত্বরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী শফিকুল হক বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু। আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আতাউর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, যুবলীগ নেতা বাসির উদ্দিন রিপন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শরীফুল ইসলাম শরীফসহ অন্যান্য জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন যশোদল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বপন কুমার রায়।

বক্তারা বলেন, আমরা গর্বিত এমন একটি ইউনিয়নে তার স্মরণসভা ও দোয়া মাহফিল করা হচ্ছে বঙ্গবন্ধুর অবর্তমানে বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে পরিচিত করেছিলেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম। ইতিহাস কত বর্বর একজন মানুষ তার স্বাধীনভাবে চলাচলতো দূরের কথা মিথ্যা মামলা থেকেও রেহাই পায়নি। জেলের ভিতরে আবদ্ধ করে গভীর রাতে পশুর মত হত্যা করল জাতীয় চার নেতাকে। তাই আমরা বলতে চাই ৭১ এ দেশ স্বাধীন হলেও দেশ বিরোধী প্রেতাত্মারা বঙ্গবন্ধুকে যেভাবে হত্যা করেছে পরে তাহার সহযোগী চার নেতাকে একইভাবে হত্যা করে এবং ২১ আগস্টেও একই কৌশলে শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা চালিয়েছিল। তাই বর্তমান সময়ে নব্য আওয়ামী লীগ ও অতিপ্রিয় আওয়ামী লীগ থেকে সাবধান থাকতে হবে। অন্যথায় জাতির জন্য ঘোর অন্ধকার ঢেকে আসতে পারে যে কোনো একটা সুযোগে।

পরে জাতীয় চার নেতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com