মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক

কখন কতক্ষণ হাঁটলে সুস্থ থাকবেন?

লাইফস্টাইল ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৩ নভেম্বর, ২০২০
  • ৪৫১ বার পড়া হয়েছে

নিয়মিত ভারী শরীরচর্চা করার সময় সুযোগ ব্যস্ততার জীবনে আজকাল অনেকেরই থাকে না। কিন্তু ভালো থাকার জন্য নিয়মিত একটু হলেও শারীরিক পরিশ্রম জরুরি। চিকিৎসকরা বলে থাকেন, হাঁটা এমন একটা উপায়, যার মাধ্যমে কষ্টসাধ্য পরিশ্রম ছাড়াও সহজেই সুস্থ থাকা যায়।

কখন হাঁটবেন?

হাঁটতে গেলে প্রথমেই যে ভাবনাটা আসে সেটা হলো কখন হাঁটবেন? চিকিৎসকেরা আজকাল বলছেন, যেকোনো সময়েই হাঁটতে পারেন। ২৪ ঘণ্টার মধ্যে আপনি হাঁটার জন্য যখন সময় বের করতে পারবেন, তখনই হাঁটবেন। তবে হাঁটার জন্য সবচেয়ে ভালো সময় বিকাল বেলা। যারা সকালে হাঁটতে যান, তাদের জন্য পরামর্শ, ঘুম থেকে উঠেই হাঁটতে যাওয়া ঠিক না। ঘুম থেকে ওঠার কমপক্ষে ৩০ মিনিট পর হাঁটতে বের হওয়া উচিত।

কতক্ষণ হাঁটবেন?

প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। তবে আপনি চাইলে সপ্তাহে প্রতিদিন নাও হাঁটতে পারেন। পাঁচ দিন ৩০ মিনিট করে ১৫০ মিনিট হাঁটলেও আপনি সুস্থ থাকবেন। অর্থাৎ একজন মানুষের সপ্তাহে ১৫০ মিনিট হাঁটা উচিত।

শারীরিক অবস্থা ভালো থাকলে আরও বেশি সময় ধরে আপনি হাঁটতে পারেন। তবে কখনোই ৩০ মিনিটের কম হাঁটা উচিত হবে না। একবারে ৩০ মিনিট হাঁটার শারীরিক ক্ষমতা না থাকলে তিনবার ১০ মিনিট করে ৩০ মিনিট হাঁটতে পারেন। অথবা একবার ২০ মিনিট, অন্যবার ১০ মিনিট করে মোট ৩০ মিনিট করে নিতে পারেন।

হাঁটার উপকারিতা:

– ভালো ঘুমে সাহায্য করে

– হাড় ও পেশি মজবুত করে

– ১৫ মিনিট হাঁটলে ৫৬ ক্যালোরি শক্তি খরচ হয়, ওজন কমে

– সৃজনশীল চিন্তা করতে সাহায্য করে

– মানসিক চাপ, উদ্বেগ, ও টেনশন দূর করে শরীর-মন প্রাণবন্ত রাখে

– রোগ প্রতিরোধে সাহায্য করে

– ধমনির চাপ কমিয়ে হৃদরোগ প্রতিহত করে

– স্মৃতিশক্তি বাড়ায়। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com