সোমবার, ২০ জুলাই ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বিভ্রাট কাটিয়ে ফিরল ফেইসবুক বিশ্বকাপ থেকে ফিফা আয় করেছে ১৫ বিলিয়ন ডলার বিশ্বকাপ ফাইনাল উপলক্ষ্যে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেব ও প্রীতম হাসান বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙার কাজ স্থগিত নিকলীতে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষ, একজন নিহত তাড়াইলের জননন্দিত নেতা কামাল উদ্দিন ভূঁইয়ার অষ্টম মৃত্যুবার্ষিকী আজ কুলিয়ারচরে ৫৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের উদ্বোধনে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স আর নেই

মাস্ক ছাড়া দাওয়াতে এসে জরিমানা গুনলেন ১৬ জন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ৩০৫ বার পড়া হয়েছে

করোনাভাইরাসের সংক্রমণ রোধে মাস্ক পরাতে ও স্বাস্থ্যবিধি মানাতে এবার কমিউনিটি সেন্টার ও কনভেনশন সেন্টারগুলোতে অভিযান শুরু করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

 

গতকাল শুক্রবার (৪ ডিসেম্বর) বিভিন্ন কমিউনিটি সেন্টারে সামাজিক অনুষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এর আগে নগরের গুরুত্বপূর্ণ এলাকা ও বিনোদন কেন্দ্রগুলোতে অভিযান চালায় প্রশাসন।

শুক্রবার দুপুরে নগরের কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, রীমা কমিউনিটি সেন্টার, প্রিয়া কমিউনিটি সেন্টার, রঙ্গম কমিউনিটি সেন্টার, ওয়েডিং পার্ক কমিউনিটি সেন্টার, রাজবাড়ী কমিউনিটি সেন্টার, অনন্ত বিলাস, মেঘনা কমিউনিটি সেন্টার ও হার্টস অফ চিটাগং এ অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান। এসময় তিনি মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৬ জনকে ৩ হাজার ১০০ টাকা জরিমানা করেন।

 

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান জানান, সামাজিক অনুষ্ঠানগুলোতে জনসমাগমের পাশাপাশি মাস্ক পরতে অনাগ্রহ দেখা যাচ্ছে। কমিউনিটি সেন্টারের অনুষ্ঠানগুলোতে অনেকে উপস্থিত হয়েছেন মাস্ক ছাড়া। আবার অনেকের কাছে মাস্ক থাকলেও তাদের কারো পকেটে, কারো ব্যাগে কিংবা আবার অনেকের থুতনিতে লাগানো।

 

তিনি আরও জানান, শুক্রবার এমন সামাজিক অনুষ্ঠানে অভিযান চালিয়ে ১৬ জনকে জরিমানার পাশাপাশি কর্তৃপক্ষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

 

এদের কাছ থেকে ৩ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলেও জানান তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com