মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

মেসিকে কখনো প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখিনি : রোনালদো

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
  • ৩১৫ বার পড়া হয়েছে
মেসি

প্রায় আড়াই বছর পর মঙ্গলবার রাতে ন্যু ক্যাম্পে মুখোমুখি হয়েছিলেন বর্তমান সময়ের দুই সেরা ফুটবলার লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে রোনালদোর জুভেন্টাসের কাছে ০-৩ গোলে হেরে গেছে মেসির বার্সেলোনা। মেসি গোল না পেলেও ম্যাচে জোড়া গোল করেছেন রোনালদো। ম্যাচে শেষে রোনালদো জানিয়েছেন, মেসিকে কখনও প্রতিদ্বন্দ্বী ভেবে খেলেননি তিনি।

মভিস্টারকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো বলেন, “মেসির সঙ্গে সবসময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমার। প্রায় ১২-১৪ বছর আমরা পুরস্কার বিতরণী মঞ্চে একসঙ্গে উঠেছি। আমি কখনও তাকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখিনি।”

 

পর্তুগিজ তারকা আরও বলেন, “মেসি সবসময় তার দলের জন্য সেরাটাই দেওয়ার চেষ্টা করে। যেমনটা আমিও করি। তার সঙ্গে সবসময় আমার মিলে যায়। তবে ফুটবলে উত্তেজনা তৈরির লোকজন আমাদেরকে  প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখে। কিন্তু আমার সঙ্গে তার সম্পর্ক সবসময় বেশ ভাল। কখনও এর ব্যতিক্রম হয়নি।”

 

দ্বিতীয় লেগে ০-৩ গোলে হারলেও প্রথম লেগে জুভেন্টাসকে ২-০ গোলে হারিয়েছিল মেসির বার্সেলোনা। তবে মঙ্গলবার রাতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই গ্রুপপর্ব শেষ করেছে ইতালিয়ান ক্লাবটি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com