মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার

শহীদ বুদ্ধিজীবী দিবসে ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ের আলোচনা সভা

তোফায়েল আহমেদ
  • আপডেট সময় সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
  • ৩০৫ বার পড়া হয়েছে

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে কিশোরগঞ্জের ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় সভাকক্ষে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

 

আলোচনা সভায় শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্যমূলক আলোচনা করা হয়। আলোচনা সভায় আলোচকগণ ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীসহ যারা বাংলাদেশকে স্বাধীন করার প্রাণ দিয়েছেন তাদের স্মরণে দিক নির্দেশনামূলক আলোচনা করেন এবং বর্তমান সময়ে নতুন করে বাংলাদেশে মৌলবাদী শক্তির উত্থানের বিষয়ে সকলে প্রতিবাদী হয়ে যার যার অবস্থান থেকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

 

বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ সুলতান উদ্দিন ভূঞার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর মোঃ আরজ আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ^বিদ্যালয়ের আইন অনুষদের ডীন রফিকুল আলম, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর নূরুল আমিন।

 

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) চৌধুরী খায়রুল হাসান, ট্রাস্টি সদস্য মোঃ মনিরুল হক, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক জুয়েল চৌধুরী, সহকারী অধ্যাপক মনিশ সরকার, ইংরেজী বিভাগের প্রভাষক আবদুল্লাহ ভূঁইয়া, প্রভাষক রাকিবুল হাসান, প্রভাষক আসমা পারভীন, প্রভাষক মাহবুবা, আইন বিভাগের প্রভাষক রমা দাস, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাগের প্রভাষক ফারুক আহমেদ প্রমুখ। এছাড়া বিশ^বিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। অনুষ্টানটি সঞ্চালনা করেন ইংরেজী বিভাগের প্রভাষক আল মুরসালিন সম্রাট।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com