সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

লালপুরে যুুব আহ্বান ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প

নেওয়াজ মাহমুদ নাহিদ, লালপুর, নাটোর
  • আপডেট সময় সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০
  • ২৩৫ বার পড়া হয়েছে

“লক্ষ্য হোক সহায়তা, জয় হোক মানবতার” এই স্লোগানে নাটোরের লালপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (২০ডিসেম্বর) উপজেলার ফুলবাড়ী প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপি এই ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করেন যুব আহ্বান ফাউন্ডেশন।

 

ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইনে ৪শতাধিক জনসাধারনের মাঝে চক্ষু সেবা, রক্তের গ্রুপ নির্ণয় সহ সকল সাধারণ স্বাস্থ্য সেবা ও মাস্ক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন যুুব আহ্বান ফাউন্ডেশনের সিনিয়র উপদেষ্টা মির্জা জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক আল আমিন স্বাগত, সহ সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, সাংগঠনিক সম্পাদক মুসফিকুর রহমান মুসা, দপ্তর সম্পাদক নাইম হাসান, প্রচার সম্পাদক নাহিদ হাসান, স্বাস্থ্য সম্পাদক ডাঃ শাকিল আহম্মেদ, সহ-স্বাস্থ্য সম্পাদক আমিরুল ইসলাম সহ সকল সম্পাদক মন্ডলী ও সকল সদস্যবৃন্দ।

 

যুুব আহ্বান ফাউন্ডেশনের সিনিয়র উপদেষ্টা মির্জা জিল্লুর রহমান বলেন, এই ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে আমাদের সংস্থার কাজ শুরু মাত্র। আমরা আগামীতে আরও কিছু করার চেষ্টা করছি ইনশাহ্আল্লাহ। আমাদের সকল সদস্য সহ যুবসমাজের পক্ষে আরও জনকল্যাণ মূলক কাজ করার আহ্বান জানিয়ে তিনি সকল সদস্যকে উজ্জীবিত করেন।

 

উল্লেখ্য, যুুব আহ্বান ফাউন্ডেশন জনকল্যাণমূলক, অলাভজনক, অরাজনৈতিক, মাদক বিরোধী, মাদক মুক্ত, জনসেবামূলক সংস্থা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com