সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

তাড়াইলে একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন সাইফুল একাডেমি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
  • ৩৬৪ বার পড়া হয়েছে

‘মুজিব বর্ষের অঙ্গীকার মাদক রুখবে খেলোয়াড়’ এই স্লোগানকে সামনে রেখে তাড়াইল উপজেলায় শেষ হলো একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। তাড়াইল উচ্চ বিদ্যালয়ের মাঠে মিজান একাডেমিকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের শিরোপা জিতেছে সাইফুল একাডেমি। ম্যাচ শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারেক মাহমুদ।

 

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধিনে থাকা ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় তাড়াইল উপজেলায় এই টুর্নামেন্টের আয়োজন করে কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিস। তাড়াইলের চারটি একাডেমি অংশ নেয় এই প্রতিযোগিতায়। দিনব্যাপী এই টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে আলম একাডেমিকে ৪-০ গোলে হারিয়েছিলো সাইফুল একাডেমি। আরেক সেমিফাইনালে জীবন একাডেমিকে ২-১ গোলে হারিয়েছিলো মিজান একাডেমি। ফাইনালে সাইফুল একাডেমির একমাত্র গোলটি করেন শিপন। টুর্নামেন্ট সেরা খেলোয়াড়র হন এই মিডফিল্ডার। পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকী। টুর্নামেন্টের সার্বিক দায়িত্বে ছিলেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল-আমিন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com