সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

হোসেনপুরে গোবিন্দপুর  ইউনিয়ন পরিষদের সফলতা ও উন্নয়ন শীর্ষক সংবাদ সম্মেলন

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
  • ২২২ বার পড়া হয়েছে
হোসেনপুর
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ৩ নং গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের গত সাড়ে চার বছরের সফলতা ও উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
.
ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম ভূঁইয়া হিমেলের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনেগত সাড়ে চার বছরে সফলতা ও উন্নয়নের নানা চিত্র তুলে ধরা হয়। চেয়ারম্যান শফিকুল ইসলাম ভূঁইয়া হিমেলের দূরদর্শী উদ্যোগে গাঙ্গাটিয়া জমিদার মানবেন্দ্র নাথ চক্রবর্তী (মানব বাবু) ইউনিয়ন পরিষদ ভবন কমপ্লেক্স নির্মাণের জন্য ৩০ শতক জমি বিনামূল্যে দান করেন। ইতিমধ্যে নবনির্মিত ইউনিয়ন কমপ্লেক্স এর কাজ সম্পন্ন হয়েছে। গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের কবরস্থানের জন্য আতাউর রহমান সোনামিয়া নামের জৈনক ব্যক্তি ১০ শতক জমি বিনামূল্যে দান করেন।
.
ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত অর্থায়নে আরো ১০ শতক জমি ক্রয় করা হয় কবরস্থানের জন্য যার পুরো সফলতায় চেয়ারম্যান শফিকুল ইসলাম ভূঁইয়া হিমেলের। সরকারের নানা প্রকল্পের মাধ্যমে অত্র ইউনিয়নের ব্যাপক রাস্তা পাকা করন হয়েছে শতাধিক ব্রিজ-কালভার্ট নির্মিত হয়েছে। ইউনিয়ন পরিষদের সেবা প্রত্যাশীরা কোনরকম ভোগান্তি ছাড়াই সকল সেবা দিতে সক্ষম হয়েছে বর্তমান চেয়ারম্যানের চলমান ইউনিয়ন পরিষদ প্যানেল। ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম ভূঁইয়া হিমেল সংবাদ সম্মেলনে বক্তব্যের মাধ্যমে বলেন গত সাড়ে চার বছরে ইউনিয়ন বাসিকে সকল সুযোগ-সুবিধা তাদের দোরগোড়ায় পৌঁছে দিয়েছি।
.
আসন্ন ইউপি নির্বাচনে পুনরায় নির্বাচিত হতে পারলে একটি খেলার মাঠ ও একটি কলেজ প্রতিষ্ঠা করার উদ্যোগ নেব ইনশাল্লাহ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউপি সচিব আখতারুজ্জামান ভূঁইয়া রিপন ইউপি সদস্য বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com