শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার এলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন রোনালদো

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খুরা রোগে পাঁচ শতাধিক গরু আক্রান্ত, মৃত্যু ২০

মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ৪০৩ বার পড়া হয়েছে
গরুর খুরা রোগ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন গ্রামে গরু-ছাগলের খুরা রোগের প্রাদুর্ভাব ব্যাপক হারে দেখা দিয়েছে। এ রোগে গত এক মাসে প্রায় পাঁচ শতাধিক গরু-ছাগল আক্রান্ত হয়েছে। এর মধ্যে প্রায় ২০টি গরু-ছাগল মারা গেছে বলে খবর পাওয়া গেছে। এ নিয়ে কৃষকদের মাঝে চরম উদ্বেগ-উৎকন্ঠা বিরাজ করছে।

  • গরুর রোগ
কৃষকদের সঙ্গে আলাপ করে জানা যায়, সম্প্রতি উপজেলার পাকুন্দিয়া সদর, জাংগালিয়া, চরফরাদী, এগারসিন্দুর, বুরুদিয়া, পাটুয়াভাঙ্গা, হোসেন্দী, নারান্দী, সুখিয়া ও চন্ডিপাশা ইউনিয়নে গরু-ছাগলের খুরা রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। কৃষকরা তাদের রোগাক্রান্ত গবাদিপশু উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে গেলেও প্রয়োজনীয় ভ্যাকসিন ও ঔষধ পাচ্ছেনা বলে অভিযোগ পাওয়া গেছে। এ পর্যন্ত খুরা রোগে প্রায় পাঁচশতাধিক গরু ও ছাগল আক্রান্ত হয়েছে। খুরা রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া গরুর মধ্যে চরপাকুন্দিয়া গ্রামের মজনু সরকারের একটি, রমজান মিয়ার একটি, এমদাদুল হক লিটনের একটি ও আবুল কালামের একটি গরু, পাইক লক্ষীয়া গ্রামের সিরাজ মিয়ার একটি গরু, চরলক্ষীয়া গ্রামের এখলাছ উদ্দিনের একটি গরু মারা যায়। মঙ্গলবাড়িয়া গ্রামের আব্দুল্লাহর তিনটি ছাগল ও আবিরের একটি ছাগলসহ প্রায় ২০টি গরু-ছাগল মারা গেছে। 
চরলক্ষীয়া গ্রামের এখলাছ উদ্দিন জানান, তার ১৫টি গরু খুরা রোগে আক্রান্ত হয়েছে। এরমধ্যে একটি গরু মারা গেছে। গরু গুলো খুরা রোগে আক্রান্ত হলে উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে গেলে কোন ভ্যাকসিন ও ঔষধ তিনি পাননি বলে জানান। মঙ্গলবাড়িয়া গ্রামের আব্দুল্লাহ জানান, তার পাঁচটি ছাগল খুরা রোগে আক্রান্ত হয়েছে। এর মধ্যে তিনটি ছাগল মারা গেছে।
এ ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডা. মো. আনোয়ার হোসেন বলেন, বয়স্ক গরু মারা যায়নি। তবে কয়েকটি বাছুর মারা যাওয়ার খবর পেয়েছি। এ পর্যন্ত কতটি গরু-ছাগল খুরা রোগে আক্রান্ত হয়েছে এবং কতটি মারা গেছে এর সঠিক সংখ্যা বলা সম্ভব নয়। তিনি আরও জানান, হাসপাতালে প্রয়োজনীয় ভ্যাকসিনের স্বল্পতা রয়েছে। 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com