সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ট্রাম্পকে চাপে ফেলতে বহুমুখী কৌশলে ইরান বাংলাদেশি পাসপোর্টে ১৫৯ দেশ ঘুরে ইতিহাস গড়লেন কাজী আসমা আজমেরী শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে, দিল্লিকে বলল ঢাকা বিমান খাত উন্নয়নে সহযোগিতার আশ্বাস আইএটিএর লটারিতে বদলি-পদায়ন পেলেন ২৫৪ উপ-সহকারী প্রকৌশলী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১৫৯৮ বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী ‘হুতিদের ঠেকাতে’ সৌদি জোটে, ইরানকে আক্রমণ করতে নয় জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২৮৫ কোটি ডলার, যা গত আট বছরে সর্বোচ্চ কটিয়াদীতে তিতাসের আন্তঃজেলা গ্যাস সঞ্চালন পাইপে ছিদ্র, দুই মাস ধরে বের হচ্ছে গ্যাস; অবৈধ সংযোগ চেষ্টার অভিযোগ

প্রাথমিক শিক্ষকদের স্কুলে থাকার নির্দেশ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ৩৭০ বার পড়া হয়েছে
বই বিতরণ

মহামারি করোনার কারণে বন্ধ দেশের শিক্ষাপ্রতিষ্ঠান। তবে উদ্ভুত এই পরিস্থিতির মধ্যেই আগামী ১ জানুয়ারি শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হবে। আর এই বই বিতরণের সময় প্রধান শিক্ষকসহ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।

 

তবে অসুস্থতা ও সন্তানসম্ভবা শিক্ষকদের ক্ষেত্রে এ নির্দেশনা বলবৎ হবে না। শিক্ষকদের উপস্থিতিতে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের পাঠ্যবই তুলে দেয়া হবে।

সোমবার ডিপিই থেকে এ সংক্রান্ত নির্দেশনাটি প্রকাশ করা হয়েছে। এতে বিভাগীয় উপ-পরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিত করতে নির্দেশনা দেয়া হয়েছে।

 

এতে বলা হয়, বিগত বছরগুলোর মতো ২০২১ সালের জানুয়ারি মাসের মধ্যে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মধ্যে নতুন বই তুলে দেয়ার কর্মসূচি হাতে নেয়া হয়েছে। ওই কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সব শিক্ষক ও কর্মচারীকে বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

 

নির্দেশনায় আরো জানানো হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী, অসুস্থ ও সন্তানসম্ভবা শিক্ষক-কর্মচারীরা বিদ্যালয়ে উপস্থিত থাকা থেকে বিরত থাকবেন।

 

জানা যায়, শিক্ষার্থীদের সশরীরে উপস্থিত হয়ে নতুন পাঠ্যপুস্তক নিতে হবে। শ্রেণিভেদে একেক দিন একেক ক্লাসের শিক্ষার্থীরা মাস্ক পরিধান করে স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয় থেকে বই গ্রহণ করবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com