বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

গভীর রাতে বোরো ধানের চারা উপরে নিয়েছে দুর্বৃত্তরা

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ৪৬২ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রাতের আধাঁরে বোরো ধানের রোপন করা চারা জমি থেকে উপরে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এছাড়াও পদদলিত করে কাদা-পানির নিচে দেবে দিয়েছে শতশত ধানের চারা। সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের আদিত্যপাশা গ্রামের আছমা খাতুনের জমিতে এ ঘটনা ঘটে। এতে কৃষকের প্রায় ৩০ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে দাবী করেন ইজারাদার গোলাপ মিয়া।

 

জানা গেছে, জমির মালিক আছমা খাতুন ওই গ্রামের শহর আলীর মেয়ে। তার কাছে থেকে গত ছয় মাস আগে এক লাখ টাকায় ৩৫ শতাংশ জমি ইজারা নেন একই গ্রামের গোলাপ মিয়া নামের একজন কৃষক। এরপর গোলাপ মিয়া ধারদেনা করে গত রবিবার ওই জমিতে উচ্চ ফলনশীল জাতের বোরো ধানের চারা রোপন করেন। সোমবার দিবাগত গভীর রাতে একই গ্রামের মৃত আবদুল মান্নানের স্ত্রী জোসনা খাতুন নামের নারী কতিপয় দুর্বৃত্ত দিয়ে ওই জমি থেকে রোপন করা ধানের চারা উপরে নিয়ে পদদলিত করে নষ্ট করে দেয় শতশত ধানের চারা। মঙ্গলবার সকালে গোলাপ মিয়া জমিতে গিয়ে দেখতে পান রোপন করা ধানের চারা নেই। কিছু চারা মাটির নিচে চাপা পড়ে আছে এবং কিছু চারা এলোমেলো অবস্থায় পড়ে আছে। বিষয়টি ওই দিনই জমির মালিক আছমা খাতুনকে জানান গোলাপ মিয়া। এ ঘটনায় আজ বুধবার সকালে জোসনা খাতুনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো কয়েকজনকে অভিযুক্ত করে পাকুন্দিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন জমির মালিক আছমা খাতুন।

 

ক্ষতিগ্রস্ত কৃষক গোলাপ মিয়া বলেন, আমি গরীব মানুষ। ধারদেনা করে অনেক টাকা খরচ করে জমিতে হাইব্রিড জাতের বোরো ধানের চারা রোপন করেছিলাম। ধানের চারা নষ্ট করে ফেলায় আমার প্রায় ৩০ হাজার টাকা ক্ষতি হয়েছে। এখন আমার পথে বসে পড়ার অবস্থা হয়েছে।

 

জমির মালিক আছমা খাতুন বলেন, জোসনা খাতুন একজন ভূমি দুস্য ও প্রতারক। তার গুন্ডা বাহিনী দিয়ে মানুষের জমি দখল, ফসল কেটে নেওয়া ও নষ্ট করাই তার কাজ। এছাড়াও তিনি গোপনে ইয়াবা, গাঁজা ও ফেনসিডিলসহ বিভিন্ন নেশা জাতীয় মাদকদ্রব্য বিক্রি করে এলাকার যুবসমাজকে নষ্ট করছে। আমি ধানের ক্ষতিপূরণসহ এর উপযুক্ত বিচার দাবী করছি।

 

অভিযুক্ত জোসনা খাতুন বাড়িতে না থাকায় তার বক্তব্য নেওয়া যায়নি। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com